Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শতদলএর বিশেষ নিবেদন “শেকড়ের সন্ধানে“

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: November 13, 2016 | 2:37 PM

নিউইয়র্ক : নিউইয়র্কে শতদলএর বিশেষ নিবেদন “শেকড়ের সন্ধানে“ অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী ২০শে নভেম্বর রবিবার। সার্থক নজরুল সম্মেলন আয়োজনের পর গান, কবিতা ও নৃত্যের ছন্দে শতদল-এর এবারের বিশেষ নিবেদন “শেকড়ের সন্ধানে” অনুষ্ঠানটি হচ্ছে পিস ৬৯, জাকসন হেইটস, নিউইয়র্ক (৭৭-০২ ৩৭ এভিনিউ, কুইন্স) রবিবার বিকেল পাঁচ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত। মূল ধারার গান শোনার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।

বিশেষ পরিবেশনায় আছেন একুশে পদক প্রাপ্ত, স্বাধীনতা যুদ্ধের কণ্ঠ সৈনিক ও বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী কাদেরী কিবরিয়া, উপমহাদেশের বিশিষ্ট সাংবাদিক ও আবৃত্তিকার ইকবাল বাহার চৌধুরী, নজরুল গীতি শিল্পী ও ক্লাসিকাল সংগীত শিল্পী অনুপ বড়ুয়া এবং প্রবাসের শিল্পী ও শতদলের পরিবেশনা। চর্যাপদ, লালন, রবীন্দ্র, নজরুল থেকে বর্তমান নিয়েই বিশেষ আলোচনা করবেন বিশিষ্ট সাংবাদিক বাঙালী সম্পাদক কৈশিক আহমেদ।

Poster

বহমান পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী তীরে রূপালী জলের কিনার ঘেষে, আম, জাম, নারিকেল ঘেরা সোনার বাংলা। আউল বাউল, পুণ্যাহ, উৎসব-পার্বন আর ঢাক-ঢোল করতালে মুখরিত এক পেলব সমভূমি সোনার বাংলা। রোদ্দুরে যে আকাশে অনন্ত অক্ষত মূর্তি জাগে সেই আমার সোনার বাংলা –আমার বাংলাদেশ। হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সংষ্কৃতি, সেই সংষ্কৃতিকে কিঞ্চিৎ তুলে ধরার আমাদের আন্তরিক প্রয়াস ”শেকড়ের সন্ধানে”। আপনার উপস্থিতিই আমাদের অনুপ্রেরণা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV