Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের উপর হয়রানি বন্ধের আহ্বান নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: November 14, 2016 | 4:56 PM

যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের উপর হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সিবিএস টেলিভিশনের ‘৬০ মিনিটস’ নামের এক অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশে এই আহ্বান জানান রিপাবলিকান দলের এই প্রার্থী। খবর- সিএনএনের।
নির্বাচনী প্রচারণার সময় আমেরিকায় মুসলিমদের ‘ব্যান’ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তবে হোয়াইট হাউজ দখলের পর নিজের ওয়েবসাইট থেকেই ‘মুসলিম ব্যান’ শব্দটি সরিয়ে দেন তিনি। আর এবার তিনি সমর্থকদের উদ্দেশে ওই আহ্বান জানালেন।
ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকে আমেরিকায় মুসলিমসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষজনদের হেনস্থা করার চেষ্টা চলছে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, আমেরিকায় বসবাসকারী মুসলিমরা ভয়ে রয়েছেন বলেও সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়।
বিরোধীরা যাতে কোনোভাবেই রিপাবলিকানদের বর্ণবিদ্বেষী এবং ধর্মবিদ্বেষী বলতে না পারে, তার জন্য এবার নিজে সক্রিয় হলেন ট্রাম্প। এবং সমর্থকদের উদ্দেশে বললেন, ‘তারা যেনো কোনোভাবেই যুক্তরাষ্ট্রে বসবাসকারী সংখ্যালঘুদের উত্যক্ত না করে।’
তিনি বলেন, ’যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিম এবং বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উত্যক্ত করা হয়েছে বলে শোনা যাচ্ছে। এর জন্য আমি দুঃখিত। সমর্থকদের বলছি, এসব বন্ধ করুন।’
তবে এর পাশাপাশি তিনি আরও দাবি করেন, সংখ্যালঘুদের যতটা না উত্যক্ত করা হচ্ছে, তার চেয়ে বেশি প্রচার করছে গণমাধ্যম। এমন প্রচারণা গণমাধ্যমেরও বন্ধ করা উচিত। ধর্মের তাস খেলে ক্ষমতা দখল করলেও জয়ের পর ‘সবার প্রেসিডেন্ট’ হতে উদ্যোগী হয়েছেন ট্রাম্প।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV