নিউইয়র্কে কবি শহীদ কাদরীকে নিয়ে প্রণতি ও প্রতিধ্বনি ১০ ডিসেম্বর
নিউইয়র্ক : শহীদ কাদরী, নাগরিক জনারণ্যের চির-তরুণ কবি, সামসময়িক জগতের এক সচেতন ও সযত্ন পর্যবেক্ষক এবং তীক্ষ্ম বিশ্লেষক। জগত ও জীবনবীক্ষার যে নির্যাস তিনি সংগ্রহ করেছিলেন, নিঃশেষে তা ঢেলে দিয়েছেন কবিতায় এবং পারিপার্শ্বিকতায়। কবি শহীদ কাদরীর কবিতা ও জীবনবীক্ষা, তাঁর ভালোলাগা-মন্দলাগা, তাঁর স্মৃতি ও শ্রুতি আমাদের সংগ্রহে থাকা এক অমূল্য সম্ভার। ডিসেম্বর সবার অনুভূতি এবং কবি শহীদ কাদরীর কর্ম ও জীবন নিয়ে ১০ ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে ৩ টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ জুইশ সেন্টারে আয়োজন হচ্ছে ‘প্রণতি ও প্রতিধ্বনী’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠান। অনূর্ধ তিন ঘণ্টার এই আন্তরিক, নিবিড় ও যথোচিত আয়োজনের উদ্যোগ নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। প্রয়াণহীন কবি শহীদ কাদরীর যাপিত শ্রুতি ও স্মৃতিময় জীবন উদযাপনের এই বিশেষ আয়োজন ‘প্রণতি ও প্রতিধ্বনি’তে অনুভূতির প্রকাশে ও উপস্থাপনায় অংশ নেবে বাংলাদেশ ও প্রবাসের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি নিবিষ্টভাবে আগ্রহী, সংশ্লিষ্ট ও নিবেদিত বিভিন্ন সংগঠন ও নেতৃত্বশীল ব্যক্তিবর্গ। ‘প্রণতি ও প্রতিধ্বনি’ আয়োজন, পরিবেশন ও প্রত্যক্ষে সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ