নিউইয়র্ক সিটি কাউন্সিলে লড়ছেন বাংলাদেশীদের বন্ধু এটর্নী মেরি সিলভার
নিউইয়র্ক : বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্ক সিটির ম্যানহাটানের ক্যানেল স্ট্রিট সংলগ্ন ইস্ট হাউস্টন স্ট্রিট থেকে ৩৪ স্ট্রিট পর্যন্ত এলাকা নিয়ে গঠিত নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-২ থেকে লড়ছেন এটর্নী মেরি সিলভার। প্রবাসীদের প্রিয় এটর্নী পেরি ডি সিলভারের স্ত্রী এটর্নী মেরির নির্বাচন আগামী বছরের নভেম্বরে। ডেমক্র্যাটিক পার্টি থেকে তিনি লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্যে তাকে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে হবে। প্রচারণার শুরুতেই তিনি বাংলাদেশীসহ এশিয়ান-আমেরিকানদের আন্তরিক সহায়তা চেয়েছেন। এ প্রসঙ্গে এটর্নী মেরি বলেছেন, ‘বাংলাদেশীরা আমার স্বামীকে অনেক দিয়েছেন। এটর্নী পেরিও বাঙালিদের সকল অনুষ্ঠান-উৎসবের সহযাত্রি হয়েছেন এবং হচ্ছেন। এবার কিছুটা রিটার্ন চাই। আর তা হতে পারে আর্থিকভাবে, সাংগঠনিক ভাবে। কারণ, আমার নির্বাচনী এলাকায় রয়েছেন অনেক বাংলাদেশী। তারা ব্যবসা-বাণিজ্য করার পাশাপাশি ভোটার তালিকাতেও রয়েছেন।’
এটর্নী মেরি বলেন, ‘গত নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট পদে হিলারিকে ভোট দিয়েও যারা বিজয়ের ছোঁয়া পাননি, তাদেরকে এখন থেকেই সংকল্পবদ্ধ হতে হবে ৪ বছর পরের নির্বাচনে ডেমক্র্যাটদের বিশাল বিজয় প্রদানের। সে আলোকেই আমিসহ অনেকে মাঠে থাকবো।’
এটর্নী মেরি তার নির্বাচনী প্রচারণা চালানোর অভিপ্রায়ে ইতিমধ্যেই এশিয়ান-আমেরিকান, সাউথইস্ট এশিয়ান-আমেরিকান এবং ল্যাটিন-আমেরিকান কম্যুনিটি বিষয়ক ক্যাম্পেইন ডিরেক্টর নিয়োগ করেছেন। এরা হলেন মোহাম্মদ আকতার হোসেন বাদল- সাউথইস্ট এশিয়ান-আমেরিকান কম্যুনিটি, র্যা হুই-এশিয়ান-আমেরিকান কম্যুনিটি এবং পেড্রো রীজ-ল্যাটিন-আমেরিকান কম্যুনিটি। কুইন্সের একটি রেস্টুরেন্টে এই ৩ ক্যাম্পেইন ম্যানেজারের সাথে পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনার সময় এটর্নী পেরি ডি সিলভারও ছিলেন। তারা সকলে নিজ নিজ কম্যুনিটির নেতৃবৃন্দ নিয়ে ‘মেরি সিলভার ফর কাউন্সিল’ ব্যানারে একটি ডিনার পার্টির প্রস্তাব পেশ করেছেন। সেখান থেকেই প্রচারণার তহবিল গঠন করার প্রক্রিয়া শুরু হবে। এ ব্যাপারে এটর্নী পেরি প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক সহায়তা চেয়েছেন। তিনি বলেছেন, ‘নিজেকে বাংলাদেশীদের সাথে একাকার করেছি বহুবছর যাবত। সেই ধারায় এখন সহায়তা চাই মেরির নির্বাচনী প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্যে।’
বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ান-আমেরিকানদের সমন্বয়ের জন্যে ক্যাম্পেইন ডিরেক্টর ও মূলধারার ব্যবসায়ী আকতার হোসেন বাদল এ সংবাদদাতাকে বলেন, ‘তৃণমূল থেকে সামনে এগুনোর এটি বড় একটি সুযোগ। একে হতেছাড়া করা যাবে না। নিউইয়র্ক সিটির ব্রুকলীন, কুইন্স এবং ব্রঙ্কসে বাংলাদেশী-আমেরিকানের সংখ্যা অনেক বেড়েছে। এখন সময় হচ্ছে ঐক্যবদ্ধ হবার। তাহলে আমরা নিজেরাই সিটি কাউন্সিলের পথ পেড়িয়ে কংগ্রেসে প্রার্থী হতে পারবো।’ এনআরবি নিউজ
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency