Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

সমকালীন শিল্পী কৌশলী ইমা বিজয় দিবসের অনুষ্ঠানে গানে গানে রাজাকারদের বিচারের দাবি জানাবেন

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: December 13, 2010 | 11:21 AM

 বাংলা প্রেস: ‘রাজাকারদের বিচার করা খুব দরকার, করবে বলে কথা দিয়ে করেনা কোন সরকার’ এমনি কঠিন ভাষায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে গানে গানে রাজাকারদের বিচারের দাবি জানাবেন সমকালীন সঙ্গীতশিল্পী কৌশলী ইমা।  আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর শনি ও রবিবার যথাক্রমে কলম্বাস ও বস্টনের পৃথক দু’টি অনুষ্ঠানে তিনি সমকালীন বিষয় ভিত্তিক গান পরিবেশন করবেন। আগামী ১৮ ডিসেম্বর শনিবার ওহাইও’র কলম্বাসে অনুষ্ঠিতব্য বাংলাদেশ এসোসিয়েশন অব সেন্ট্রাল ওহাইও (বাকো) আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে সমকালীন সঙ্গীতশিল্পী কৌশলী ইমা আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করবেন।

 

 

এছাড়াও তিনি আগামী ১৯ ডিসেম্বর রবিবার বস্টনের ক্যামব্রীজে নিউইংল্যান্ড আ.লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রীয় মর্যাদা থেকে বঞ্চিত মুক্তিযোদ্ধাদের নিয়ে সমকালীন সঙ্গীতসহ গানে গানে রাজাকারদের বিচার দাবি করবেন। উল্লেখ্য, শিল্পী কৌশলী ইমা সমাজের নানা অনিয়ম-দুর্নীতি,অন্যায়-অবিচার ও কুসংস্কারকে গানের ভাষায় দর্শক-শ্রোতাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন।রাজনীতির নামে নেতা-নেত্রীদের ভন্ডামী,রাজাকারদের বিচারের দাবি, টিপাইমুখ বাঁধ বন্ধের দাবি, পিলখানার জঘন্য হত্যাকান্ড, নিমতলীর ভয়াবহ অগ্নিকান্ড, নারী-পুরুষে বৈষম্য এবং অবৈধ অভিবাসীদের সুখ-দুঃখ নিয়ে তাঁর গাওয়া গান শুনে দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়। তিনিই প্রথম রাষ্ট্রীয় মর্যাদা থেকে বঞ্চিত,অবহেলিত ও ভিক্ষে করে খাওয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে গান গেয়েছেন। মুক্তিযুদ্ধ, রাজনীতি, দেশপ্রেম, মানবপ্রেম ও আধ্যাত্মিক বিষয় নিয়ে তাঁর গাওয়া গান সর্ব মহলে প্রশংসিত। সমসাময়িক বিষয় এবং জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু ভিত্তিক তাঁর বৈচিত্র্যময় গান ইতোমধ্যে দেশ ও বিদেশে বেশ সুনাম কুড়িয়েছে।তিনি ঢাকা সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে লোকসঙ্গীতে স্নাতক এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।গান শিখেছেন লালনকন্যা ফরিদা পারভীন,ইন্দ্রমোহন রাজবংশী,বিপুল ভট্টাচার্য্য,কিরন চন্দ্র রায়,চন্দনা মজুমদার ও জহির আলীমের কাছ থেকে।কলকাতার গোল্ডেন ভয়েস এওয়ার্ড বিজয়ী জনপ্রিয় শিল্পী শান্তনু ভৌমিক ও লোকসঙ্গীত সম্রাজ্ঞী গীতা চৌধুরীর কাছে বর্তমানে তিনি তালিম নিচ্ছেন।দেশে অবস্থানকালে গান গেয়েছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনে।বৈচিত্র্যময় গানের সংকলন ‘আমলনামা ডট কম’ ও ‘মাটির মানুষ’ নামে তাঁর দু’টি আলবাম বেরিয়েছে। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV