Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

একাত্তরে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িতদের গ্রেফতার দাবিতে নিউইয়র্কে মানববন্ধন ও মোমবাতি মিছিল

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: December 13, 2010 | 11:31 AM

 এনাঃ অধ্যাপক গোলাম আজমসহ একাত্তরে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত বলে সন্দেহযুক্ত ১১২০০ জনের সকলকেই অবিলম্বে গ্রেফতার দাবি, যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্তদের বিরুদ্ধে প্রবাসে ব্যাপক জনমত গঠনের সংকল্প এবং ট্রাইব্যুনালের আইনজীবী ও তদন্ত কর্মকর্তাদের কাজ মনিটরিং করার জন্য জাতীয় পর্যায়ে একটি মনিটরিং সেল গঠনের দাবিতে ১২ ডিসেম্বর বিকেলে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মানববন্ধন এবং মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন পরিষদের আহবানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, একাক্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা চেতনা মঞ্চ, ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন এগেইনস্ট জেনোসাইড এন্ড ওয়ার ক্রাইমস, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, শেখ হাসিনা মঞ্চের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনের প্রস্তাবাবলী পাঠ করেন স্বাধীনতা চেতনা বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান ড. প্রদীপ রঞ্জন কর। এ সময় তিনি উল্লেখ করেন, ১১২০০ জন অভিযুক্ত যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধী সারাদেশে অবাধ বিচরণ করে অরাজকতা সৃষ্টি ও ভিকটিমদের ভয়ভীতি দেখিয়ে সুনির্দিষ্ট অভিযোগ গঠনের তদন্ত কাজে বাধা সৃষ্টি করে চলেছে। সুষ্ঠু, স্বচ্ছ ও ন্যায় বিচারের স্বার্থে অবিলম্বে অভিযুক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হউক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস ড. প্রদীপ রঞ্জন কর আরো উল্লেখ করেন, বিশ্বে প্রথমবারের মত একটি দেশ নিজস্ব আইনে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ এবং জেনেভা কনভেনশন ও অন্যান্য কনভেনশনে বর্ণিত আন্তর্জাতিক অপরাধসমূহের বিচারের উদ্যোগ গ্রহণ করেছে। অথচ এই মহান উদ্যোগ একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ও অযৌক্তিক রাজনৈতিক ইস্যু তৈরীর অপচেষ্টায় দেশ ও বিদেশে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর কৌশল অবলম্বন করে চলছে। এই অপশক্তির বিরুদ্ধে চরম ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করা হয় এ মানববন্ধন থেকে। সমাজের সর্বস্তর থেকে এই অপশক্তির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়। মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন এডভোকেট আবু জাহির এমপি। অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ডা. মাসুদুল হাসান এবং শরাফ সরকার, বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারী শিতাংশু গুহ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের গোলাম মোস্তফা মিরাজ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীনন্দ্রনাথ রায়, স্বাধীনতা চেতনামঞ্চের সেক্রেটারী হেলাল মাহমুদ প্রমুখ।

 

 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV