Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও প্রবল বাতাসে ৬ জনের মৃত্যু, দুর্ভোগ

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: December 13, 2010 | 3:03 PM

আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপলিস শহরের স্টেডিয়াম এলাকায় বরফে ঢেকে যাওয়া রেলপথ। রোববার তোলা  ছবি এএফপি।           ইউএসএনিউজ ডেস্ক:  যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চলজুড়ে রোববার শক্তিশালী তুষারঝড় ও প্রবল বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্যের প্রধান প্রধান হাইওয়ে বন্ধ রাখা হয়েছে। শিকাগো অঙ্গরাজ্যের ১৬শ’র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং মিনেসোটা ভিকিংস স্টেডিয়ামের ছাদ ভেঙে পড়েছে। সেসব অঞ্চলে তাপমাত্রা অনেক কমে গেছে। বৈরী আবহওয়ার কারণে বিভিন্ন এলাকা থেকে ৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। খবর এপি, এএফপি, লসঅ্যাঞ্জেলেস টাইমস, সিএনএন ও আল জাজিরা অনলাইনের।মিনেসোটার অনেক এলাকায় এবং এর পূর্বাঞ্চলে প্রায় দুই ফুট পুুরু বরফ পড়েছে। জাতীয় আবহাওয়া বিভাগ জানায়, আইওয়ার পূর্বাঞ্চল, উইসকনসিনের দক্ষিণ-পূর্বাঞ্চল , ইলিনয়সের উত্তর-পশ্চিমাঞ্চল ও মিশিগানের উত্তরাঞ্চলে রোববার প্রবল তুষারপাত হয়েছে। শিকাগোসহ এর আশপাশের এলাকাগুলো তুষারঝড়ের সতর্কীকরণের আওতায় রয়েছে। উইসকনসিন কর্তৃপক্ষ প্রবল তুষারপাত ও শীতকালীন ঝড়ের ব্যাপারে সতর্ক করে দিয়ে রাজ্যজুড়ে ভ্রমণ না করতে জনগণকে পরামর্শ দিয়েছেন। তুষারঝড় কানাডার উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। জাতীয় আবহাওয়া বিভাগ জানায়, সোমবার মিশিগান, ইন্ডিয়ানার উত্তরাঞ্চল, পেনসিলভানিয়া ও নিউইয়র্কের বিভিন্ন অংশে তুষারপাত হয়েছে।
শনিবার মালভূমির মধ্যদিয়ে বৈরী আবহাওয়া প্রবাহিত হওয়ায় আইওয়া ও সাউথ ডাকেটা অঙ্গরাজ্যের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, বিমানবন্দরগুলোতে যাত্রীরা আটকা পড়েছে। জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। মিনেসোটায় ২২ ইঞ্চি পুুরু তুষারপাত হয়েছে, যা ১৯৯১ সালে হ্যালোয়েন ঝড়ের পর সবচেয়ে বেশি তুষারপাত। মেট্রোডমেও ১৭ ইঞ্চি পুরু বরফ পড়েছে। মিনেপলিসে ভারী তুষারপাতের কারণে বেশকিছু ফুটবল খেলা বাতিল করা হয়েছে। মিনেসোটা ভিকিংস ও নিউইয়র্কের মধ্যকার পূর্বনির্ধারিত ফুটবল খেলা ডেড্রয়েটে স্থানান্তর করা হয়েছে। তবে ফুটবল খেলোড়াড়দের বহনকারী বিমানটি শনিবার মিনেপলিসে অবতরণ করতে না পারায় ফুটবল খেলা সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।
রোববার শিকাগোতে তুষারপাত এবং ঘণ্টায় ৪৭ মাইল বেগে বাতাস প্রবাহিত হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে শিকাগো বিমানবন্দরগুলোর ১৭ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। শিকাগোর বেসামরিক বিমান চলাচল বিভাগের মুখপাত্র কারেন প্রাইড জানান, ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরের কমপক্ষে ১৩শ’ ৭৫টি এবং মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের তিন শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া নেভি পিয়ের স্কাইলাইন স্টেজের ছাদ উড়ে গেছে। শিকাগোর কাছে লেক মিশিগানে ঘণ্টায় ৬৩ মাইল বেগে বাতাস প্রবাহিত হয়েছে।এদিকে, রোববার মধ্যপ্রাচ্যে ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস প্রবাহিত হয়েছে। মিসরে বুষ্টি ও বালুঝড়ে কমপক্ষে ২৪ জনের প্রানহানী ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী আলেজাদ্রিয়ায় ছয়-তলা ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।মিসরে রোববার সড়ক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু ঘটেছে। আরেক এলাকায় পাঁচতলা ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV