Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি’র সাধারণ সভা : নতুন সদস্য হওয়ার শেষ সময় ২৫ ডিসেম্বর, নির্বাচন কমিশন গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: November 28, 2016 | 1:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সাধারণ সভা। গত ২৭ নভেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের ক্যাসেলহিলে মার্কস হোম কেয়ার অফিসে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন সদস্য হওয়ার সর্বশেষ সময় সীমা ২৫ ডিসেম্বর রোববার পর্যন্ত নির্ধারণ করা হয়।biswanath_prbashi_kallan_3
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি মখন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন এমজি শাহরিয়ারের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির উপদেষ্টা ছালিক সিকদার, আলমাছ আলী, মোহাম্মদ এহিয়া মেন্দী, মাস্টার খলিলুর রহমান, চমক আলী, রফিক আহমেদ, ইফতেখার সিরাজ, আবদুল কাদের রানা, আতাউল গনি আসাদ, সেবুল খান মাহবুব, লোকমান আহমেদ, আবদুল মনাফ, লিয়াকত আলী, আমিরুল ইসলাম হিরন, হাজি মনির আদমেদ প্রমুখ। বর্তমান ও সাবেক কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সদস্য সাধারণ সভায় উপস্থিত ছিলেন।
biswanath_prbashi_kallan_6
সাধারণ সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম।biswanath_prbashi_kallan_4
সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন লিটন এমজি শাহরিয়ার এবং ২০১৫-২০১৬ আর্থিক বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন কোষাধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন আহমেদ।
সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরামর্শমূলক বক্তব্য রাখেন। নতুন ও আজীবন সদস্য বাড়ান এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের তাগিদ দেন।
biswanath_prbashi_kallan_5
সভাপতির ভাষণে মখন মিয়া তাদের সাফল্য-ব্যর্থতার সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে এ সাফল্যের জন্য কমিটির সব কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। সাধারণ সম্পাদক লিটন শাহরিয়ার বিশ্বনাথ প্রবাসীদের কল্যাণে অব্যাহতভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় নতুন সদস্য ভ’ক্তি বিষয়ে ব্রঙ্কসের ক্যাসেলহিলে মার্কস হোম কেয়ার অফিসে উপদেষ্টা আলমাছ আলীর সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়।
কার্যকরী কমিটির সভা : এদিকে, এদিন বিকেলে একই স্থানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র কার্যকরী কমিটির সভাও অনুষ্ঠিত হয়। সভাপতি মখন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন এমজি শাহরিয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মো: আবদুল হাই, আজাদুর রহমান, আবুল আলম, মাওলানা শিহাব উদ্দিন আহমেদ, কবির উদ্দিন ফারুক, মাওলানা হাবিবুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।
biswanath_prbashi_kallan_2
সভায় নতুন ও আজীবন সদস্য সংখা বৃদ্ধি, নির্বাচনসহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। নতুন সদস্য হওয়ার সময় সীমা ২৫ ডিসেম্বর রোববার সন্ধ্যে ৮ টা পর্যন্ত নির্ধারণ করার প্রস্তাব গৃহীত হয়।
নির্বাচন কমিশন গঠন : সভায় সমিতির উপদেষ্টাদের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন : প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ, নির্বাচন কমিশনার খলিলুর রহমান মাস্টার ও চমক আলী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV