Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ঝুঁকি : হুমকির মুখে নিউইয়র্ক, লন্ডন

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: November 29, 2016 | 12:53 AM

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ঝুঁকি এখন শুধু বাংলাদেশীদেরই শঙ্কিত করছে না, নিউইয়র্ক, লন্ডনের মতো শহরের বাসিন্দারাও এখন বিপদে পড়তে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছেন, তারা উত্তর মেরুর একটি গুরুত্বপূর্ণ হিমবাহ ভেঙে পড়ার চিহ্ন দেখতে পেয়েছেন। এটা ঘটলে বিভিন্ন দেশে উপকূলে বিশাল উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেবে এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনেক বড় বড় শহর পানিতে তলিয়ে যেতে পারে। উপকূলের অন্তত ১৫ কোটি মানুষ গৃহহীন হবে বলে তারা বলছেন।
উত্তর মেরুর পশ্চিম দিকের হিমশৈলের জমাট বরফকে আটকে রেখেছে যে দুটি হিমবাহ পাইন আইল্যান্ড গ্লেসিয়ার তার মধ্যে একটি। বিজ্ঞানীরা বলছেন, তারা এই গ্লেসিয়ারে ২০ মাইল লম্বা একটি চিড় ধরেছে। এই হিমবাহটি ভেঙে পড়লে উত্তর মেরুর বরফ দ্রুত গলতে শুরু করবে এবং সেই জল সমুদ্রপৃষ্ঠর উচ্চতাকে আরও বাড়িয়ে দেবে। “ওয়েষ্ট অ্যান্টার্কটিক আইস শিট গলে যাবে কি না, সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হলো কখন সেটা গলতে শুরু করবে,” বলছেন ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীদের দলনেতা ইয়েন হাওয়ার্ট, “পাইন আইল্যান্ড গ্লেসিয়ারে দেখা যাচ্ছে এর ভাঙন ধরেছে হিমবাহের কেন্দ্রভাগে।” বিজ্ঞানীরা বলছেন, তাদের ধারণা আগামী ১০০ বছরের মধ্যে ঐ হিমবাহের বরফ গলতে শুরু করবে। বিবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ