Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ঢাকায় হা-মীম গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২২,মৃতের সংখ্যা আরো বাড়তে পারে

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: December 14, 2010 | 9:51 AM

ইউএসএ নিউজ ডেস্ক: ঢাকার হা-মীম গ্রুপের বহুতল কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।মঙ্গলবার দুপুরের দিকে আশুলিয়ার আব্দুল্লাহপুর সড়কের নরসিহপুরের হামীম গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনীর মহাপরিচালক আবু নাঈম মো, শহীদুল্লাহ সন্ধ্যা ৬টায় সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শ্রমিকেরা জানিয়েছেন, আজ দুপুরে কারখানাটির ১০তলায় ফিনিশিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। শ্রমিকেরা দুপুরের খাবার খেয়ে কাজে যোগ দেওয়ার একটু পরেই আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন ১১তলায় ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকেরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন এবং অনেকে ভয়ে ওপর থেকে লাফিয়ে পড়েন।ঘটনাস্থলে র‌্যাব ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এদিকে আগুনের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি করেছে সরকার, অন্যটি করেছে বিজিএমইএ।সরকার গঠিত তদন্ত কমিটি করা হয়েছে এক সদস্যের। এতে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইস্রাফিল আলম শাহিন।বিজিএমইএ গঠন করেছে ৩ সদস্যের আরেকটি কমিটি।
বিজিএমইএ\’র সভাপতি সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেছেন, আগুনের ঘটনায় নিহত প্রত্যেকের জন্য এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া লাশ পৌঁছানোর জন্য আরো ১০ হাজার টাকা করে দেওয়া হবে।তিনি আরো জানান, হা-মীম গ্রুপের পক্ষ থেকে নিহত প্রত্যেকের জন্য আরো এক লাখ টাকা ও আহতদের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV