Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ডা. বর্ণালী ও ডা. মাহফুজুলের অফিসে দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: December 2, 2016 | 7:19 AM

নিউইয়র্ক: প্রতি বছরে ন্যায় এবারও দেশ-বিদেশের বাংলাদেশীদের জন্য দোয়া ও মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ ও জনপ্রিয় চিকিৎসক দম্পতি ডা. বর্ণালী হাসান ও ডা. মাহফুজুল হাসান । গত ২৭ নভেম্বর বাদ জোহর জ্যামাইকা ১৭০-০৯ হিলসাইড এভিনিউতে তাদের অফিসে বার্ষিক এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন  জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম আলহাজ মওলানা মির্জা আবু জাফর বেগ।

bornali-2

ডা. বর্ণালী হাসান ও ডা. মাহফুজুল হাসান দোয়া মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে বিশেষ দোয়ার পূর্বে মওলানা মির্জা আবু জাফর বেগ বলেন, চিকিৎসা সেবা মহান পেশা। মহানবী হযরত মোহাম্মদ (সা:) চিকিৎসকদের পছন্দ করতেন, ভালোবাসতেন। তিনি বলেন,  মহানবী মানুষের যে কোন চিকিৎসায় চিকিৎসকের কাছ থেকে সেবা নেয়ার কথা বলেছেন। দোয়া মাহফিলে সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ  সিরাজুল ইসলাম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ, বাপাফ-এর সাবেক সভাপতি এবং ওয়েলকেয়ার-এর    সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, সাবেক কমিশনার আলী হোসেন, শাহানা বেগম, মাহমুদা  খাতুন শেফালী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা. বর্ণালী হাসান একজন ইন্টারনাল মেডিসিন চিকিৎসক এবং ডা. মাহফুজুল হাসান জেনারেল ডেন্টিস্ট। দক্ষ চিকিৎসক হিসেবে দেশী-বিদেশী রোগীদের কাছে উভয়ের যথেষ্ট সুনাম রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবায় জড়িত রয়েছেন। জ্যামাইকা ছাড়াও নিউইয়র্কের সানি সাইডে তাদের আরো একটি অফিস (৪০-১৪ গ্রীণপয়েন্ট এভিনিউ) রয়েছে। অফিস ও পেশার সাফল্য, আত্মীয়-স্বজন আর রোগীদের কল্যাণের জন্য প্রতিবছর তারা তাদের অফিসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV