আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্রুক আর নেই
ইউএসএ নিউজ ডেস্ক: আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্রুক সোমবার পরলোকগমন করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ খবর নিশ্চিত করেছেন। হিলারি এক আবেগঘন বিবৃতিতে হলব্রুকের স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে বলেন,এই দিনটি আমার, পররাষ্ট্র দফতর ও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত দুঃখের।
হলব্রুক (৬৯) শুক্রবার পররাষ্ট্র দফতরে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন এবং তাকে জর্জ ওয়ার্শিটন বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার হলব্রুকের মহাধানীতে অস্ত্রোপচার করা হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। আবেগময় এক বিবৃতিতে হিলারি বলেন, আমেরিকা ব্যাপক সংগ্রামী ও নিবেদিতপ্রাণ একজন সরকারী কর্মকর্তাকে হারালো। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রিচার্ড হলব্রুক প্রায় অর্ধশতক ধরে দেশ সেবা এবং দূরবর্তী যুদ্ধকবলিত এলাকায় ও উচ্চপর্যায়ের শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন। সব ক্ষেত্রেই তিনি অসাধারণ বুদ্ধিমত্তা ও দৃঢ়তার স্বাক্ষর রেখেছেন। তিনি জানান, হলব্রুক একজন দূরদর্শী কূটনীতিক ছিলেন এবং তার মৃত্যু খুবই বেদনাদায়ক। হিলারি বলেন, তিনি অত্যন্ত দক্ষ কূটনীতিক ছিলেন। কঠোর একনায়ক পর্যন্ত তার কাছে হতবিহ্বল হয়ে পড়তো এবং তিনি সব সময় এমন কি খুব কঠিন পরিস্থিতিতেও আমেরিকার স্বার্থ ও মতাদর্শের জন্য লড়তেন। হলব্রুক ভিয়েতনামে মার্কিন কূটনীতিক হিসেবে কাজ করেছেন। তার ঐতিহাসিক ভূমিকার কারণে বলকান অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়। সবশেষে তিনি আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে কর্মরত ছিলেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes