যুক্তরাষ্ট্র আ’লীগের প্রবাসী কল্যান সম্পাদক সাইফুল ইসলাম রহীম আশংকামুক্ত
হাকিকুল ইসলাম খোকনঃ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক, কুলাউলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম রহীম আশংকামুক্ত।সাইফুল ইসলাম রহীম নিউইয়র্কের এষ্টোরিয়াস্থ বাসভবনে ৫ ডিসেম্বর ভোর ৫টায় হঠাৎ হৃদযন্ত্রে ব্যথা অনুভব করেন সাথে সাথে ৯১১ কল করেন এবং এ্যাম্বুল্যান্স এসে এষ্টোরিয়াস্থ মাউন্টসিনাই হাসপাতালে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বর্তমানে হাসপাতালের ৩২৬ নম্বর রোডে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি আশংকামুক্ত বলে বার্তা সংস্থা বাপ্স নিউজকে জানান রহিম।

সাউফুল ইসলাম রহীমের অসুস্থতার সংবাদ পেয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে দেখতে হাসপাতালে যান। সাইফুল ইসলাম রহীম বাপ্স নিউজকে জানান, তিনি সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিভিন্নভাবে তার খোজ খবর নিয়েছেন, দোয়া করেছেন তাদের কাছে। তাকে দেখতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, বিএনপি, জাসদ নেতৃবৃন্দ এসেছিলেন।সাইফুল ইসলাম রহীমের আশু আরোগ্য কামনা করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes