হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী: ওবামা
ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী। তাঁকে এ পদে নিয়োগ দেওয়া তাঁর শ্রেষ্ঠতর সিদ্ধান্তের একটি বলেও উল্লেখ করেন ওবামা। গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে আয়োজিত হলিডে রিসিপশন পার্টিতে এসব কথা বলেন ওবামা। হিলারির নেতৃত্বে ওয়াশিংটনের কূটনীতিকেরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে যতজন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, হিলারি তাঁদের মধ্যে শ্রেষ্ঠ।’হিলারিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার প্রসঙ্গে ওবামা হেসে বলেন, ‘আমার শ্রেষ্ঠতর সিদ্ধান্তের একটি এটি।’হিলারির উদ্দেশে ওবামা আরও বলেন, ‘আপনার নেতৃত্ব, রসবোধ, আমাদের জাতীয় নিরাপত্তার ব্যাপারে আপনার নিবেদিতপ্রাণ উদ্যোগ—সর্বোপরি আরও শান্তিময় ও নিরাপদ বিশ্ব উপহার দেওয়ার লক্ষ্যে আপনার নিরলস প্রচেষ্টার জন্য দেশবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।’ জিনিউজ অনলাইন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
