মৌলভীবাজার ডিস্টিক্ট সোসাইটি অব ইউএসএ’র সভাপতি শপথ নিয়েই ‘শপথ ভঙ্গ’ করলেন!
বর্ণমালা নিউজ : মৌলভীবাজার ডিস্টিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠানে শপথ নিয়ে নব নির্বাচিত সভাপতি সোহান আহমেদ টুটুল শপথ ভঙ্গ করে সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মাসুক মিয়ার পরিবর্তে দ্বিতীয় সহ সভাপতি সৈয়দ সাদেক আহমেদকে শপথ গ্রহণের জন্য আহ্বান জানান। ঘটনায় তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানস্থলে উপস্থিত সুধীবৃন্দ ও নির্বাচন কমিশনের সকল সদস্য ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সভাপতিকে কমিশন ঘোতিথ ক্রমানুসারে সকলকে ডেকে শপথ গ্রহণ করানোর আহ্বান জানালে সভাপতি উপায়ন্তর না দেখে তার অবস্থান থেকে সরে দাঁড়ান।
গত ১১ ডিসেম্বর রবিবার রাতে এস্টোরিয়ার জালালাবাদ এসোশিয়েশনের হলে রুমে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। এ সময়ে প্রধান নির্বাচন কমিশনার এম এ কাইয়্যুমের কাছে শপথ গ্রহন পর্বে নতুন সভাপতি হিসাবে শপথ গ্রহণ করেন সোহান আহমেদ। নিজে শপথ নেবার পর সভাপতি অন্যদের শপথ পড়াতে গিয়ে প্রথমে সিনিয়র বা প্রথম সহ সভাপতি মাসুক মিয়াকে না ডেকে দ্বিতীয় সহ সভাপতি সৈয়দ সাদেক আহমেদকে ডাকলে নির্বাচন কমিশনের সদস্য শাহ রকীব আলী,তুতিউর রহমান,আলহাজ্ব নিয়াজ উদ্দিন,মামুনুর রশীদ শিপু ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের সাথে উপস্থিত সাধারন মৌলভীবাজারবাসীও ক্ষুদ্ধ হন।
মৌলভীবাজার ডিস্টিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক এর ২০১৬-২০১৮ সালের নতুন কমিটি নীচে দেয়া হল: সভাপতি সোহান আহমদ, প্রথম সহ সভাপতি মোহাম্মদ মাসুক মিয়া, সৈয়দ সাদেক আহমদ সাধারন সম্পাদক জিল্লুর রহমান, সহ সাধারন সম্পাদক শাহীন হাসনাত, কোষাধ্যক্ষ মিজানুর আর তরফদার, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, মহিলা বিষয়ক সম্পাদক হাদিসা বেগম,ক্রীড়া ও সমাজকল্যান সম্পাদক শাহীন আহমদ, নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন তুহিন খান, মুজিবুর রহমান, তজমুল হোসেন, মোহাম্মদ হোসাইন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes