Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নানা আয়োজনে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের মহান বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: December 17, 2016 | 4:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে বাংলাদেশের ৪৫তম মহান বিজয় দিবস। এ উপলক্ষে স্থানীয় সময় ১৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজার খ্যাত স্টারলিংয়ের মামুন’স টিউটোরিয়ালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্মৃতিচারণ, আলোচনা সভা, প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন বাংলাদেশের বর্ণাঢ্য এ বিজয় উৎসবে।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কের সেন্ট জনস ইউনিভার্সিটির ম্যাথ অ্যান্ড কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্টের সাবেক প্রফেসর বিশিষ্ট ব্যবসায়ী ড. এহতেশামুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, বাংলাদেশ-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, প্রবাসী মুক্তিযোদ্ধা অধ্যাপক মুজিবুর রহমান, খলিলুর রহমান মাস্টার ও শাহ আলম চৌধুরী, বিশিষ্ট রিয়েলস্টেট ব্যবসায়ী, মূলধারার রাজনীতিক, মানবাধিকার উন্নয়ন সংস্থা হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলী, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মোঃ শামীম মিয়া ও মাহবুব আলম, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস ও ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের উপদেষ্টা আব্দুর রব ধলা মিয়া, সংগঠনের উপদেষ্টা ও সিলেট ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি জুনেদ আহমদ চৌধুরী ও সংগঠনের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহবাব এইচ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, মুক্তিযোদ্ধা আবু কাওসার চিশতী, কমিউনিটি এক্টিভিস্ট কফিল আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে পরে এসে উপস্থিত হন বাংলাদেশ সোসাইটির নব নির্বাচিত সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দীকি, কমিউনিটি এক্টিভিস্ট মাকসুদা আহমেদ, মামুন রহমান প্রমুখ। এছাড়া কমিউনিটি এক্টিভিস্ট আতাউর রহমান, তুষার, সারোয়ারসহ বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, বিভিন্ন পেশাজীবী ও বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক ও টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, টাইম টিভির কমিউনিটি আউটরিচ কর্মকর্তা সৈয়দ ইলিয়াস খসরু প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ শামীম মিয়া এবং পবিত্র গীতা পাঠ করেন রতন কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বর্ণাঢ্য এ আয়োজনে অতিথিরা ছাড়াও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সদস্য প্রফেসর আমিনুল হক (চুন্নু)। অনুষ্ঠানে কমিটির উপস্থিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।
আলোচনা পর্বের পর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তিনজন প্রবাসী মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট উপহার দিয়ে সম্মাননা জানান হয়। সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, মাস্টার খলিলুর রহমান ও শাহ আলম চৌধুরী।
এছাড়া, বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানপ্রাপ্তদের পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হল : এ গ্রুপে মো. এহতেশামুল, সামিহা চৌধুরী, উদ্দীপ্ত নন্দী ও প্রমা আক্তার। বি গ্রুপে হৃদিতা মন্ডল, সর্বা দাশ, তিসা রায় এবং ফাতিমা এম। আনন্দ-উচ্ছ্বাসে পুরষ্কার গ্রহণ করে ছাত্রী-ছাত্রীরা। শিশু-কিশোরদের পুরস্কার প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন মনিকা মন্ডল।
উল্লেখ্য, এর আগে মামুন’স টিউটোরিয়ালে বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। মামুন’স টিউটোরিয়ালের তত্ত্বাবধানে বিপুল সংখ্যক প্রতিযোগি এতে অংশ নেয়।
এছাড়া অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান ও আয়োজক সংগঠনের সহ সভাপতি তৌকিকুর রহমান ফারুককে বিশেষ সম্মানা প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেন। মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে বলেন, মুক্তিযোদ্ধারা আমাদেরকে একটি স্বাধীন স্বদেশ উপহার দিয়েছেন। পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ।
বক্তারা আরো বলেন, বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন করেছিল তাদের সেই প্রত্যাশা আজো পূরণ হয়নি। তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর এহতেশামুল হক নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পুরষ্কৃত ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান। নতুন প্রজন্মের মেধাবীরা বাংলাদেশের জন্য গৌরব ও সম্মান বয়ে আনবেন এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অন্যান্য বক্তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করার জন্য বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।
সভাপতি সাহেদ আহমদ ও সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব সকলকে ধন্যবাদ জানিয়ে কমিউনিটির জন্য কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তারা অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সবশেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চ্যানেল আই’র সেরা কন্ঠ তৃষনা তিথির একক সংগীত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি সাহেদ আহমদ, সহ সভাপতি তৌকিকুর রহমান ফারুক, সৈয়দা মাহমুদা কবির ও সামাদ মিয়া জাকের, সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ মো: আলী রাজা, সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল হক (কাজী এনাম), আইন ও আন্তর্জাতিক সম্পাদক মনিকা মন্ডল, প্রচার সম্পাদক মো: ইমরান আলী, দপ্তর সম্পাদক হুমায়ুন কে সোহেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুলী রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক নোমান আহমদ, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক কাজীরুল ইসলাম, সাত্যিক সম্পাদক মো: মারুফ রশিদ, আপ্যায়ন সম্পাদক ফখরুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা জেবুন্নেছা হাসান, কার্যকরী সদস্য : মোশাহীদ চৌধুরী, আব্দুল বাছির খান, প্রফেসর আমিনুল হক (চুন্নু), উমা রেশমা, শাহ কামাল, মো: আবাদ হোসেন মোল্লা, ফয়ছল আহমদ চৌধুরী ও ফখরুল ইসলাম।
উল্লেখ্য, পার্কচেস্টার ফ্যামিলি ফার্মিসির স্বত্ত্বাধিকারী গৌরব কোঠারী (মি. জি) অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিলেন। কম্যুনিটি এক্টিভিস্ট আব্দুর রব ধলা মিয়ার সৌজন্যে ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV