রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ’র কমিটি বিলুপ্ত করে সাধারণ সভার মাধমে নতুন কমিটি গঠনের আহ্বান
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের আঞ্চলিক সংগঠন রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ’র বর্তমান কমিটি বিলুপ্ত করে সাধারণ সভার মাধমে নতুন কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন সংগঠনটির সহ-সভাপতি মোঃ ফজল খান ও সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। এ দু’কর্মকর্তা এক বিবৃতিতে রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ এর বর্তমান কমিটিকে বিতর্কিত কমিটি হিসেবে আখ্যায়িত করে বলেন, কোন সাধারণ সভা না ডেকেই গত ২০শে নভেম্বর পিকনিকের হিসাব-নিকাশ সংক্রান্ত সভায় সাধারণ সদস্যদের সম্পূর্ণ উপেক্ষা করে রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদের একটি বিতর্কিত কমিটি গঠন করা হয়। তারা বলেন, এই কমিটি সম্পূর্ণ পরিবারকেন্দ্রিক। ওই কমিটিতে জনৈক ব্যক্তিবিশেষের আত্মীয়-স্বজন দ্বারা পরিচালিত হওয়ায় এই অগণতান্ত্রিক কমিটিকে প্রবাসী রাজনগরবাসী প্রত্যাখান করেছে। তারা জানান, তারাসহ বর্তমান কমিটি হতে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছেন ক্রীড়া সম্পাদক মোঃ তোফায়েল খান, কার্যকরী সদস্য মোঃ আবুল হোসেন (সুরমান), মোঃ আসাদুজ্জামান (লেবু), মোঃ মজমিল আলী এবং মোঃ মাসুদ আহমদ।
সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি মোঃ ফজল খান এবং সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম আরো জানান, সংগঠনটির অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে অতিসত্ত্বর প্রবাসী রাজনগরবাসীর সকলের উপস্থিতিতে একটি গণমুখী এবং গঠনমূলক সংগঠন গঠন করা হবে।
এ ব্যাপারে রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ ইনকের সভাপতি সিরাজুল ইসলাম বেগ জানান, সাধারণ সভার মাধ্যমেই সাংগঠনিক নিয়মেই বর্তমান কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে গত ২০ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ’র যৌথ সভায় কার্য্যকরী ও স্থায়ী কমিটি গঠন করা হয়। তিনি বলেন, মোঃ ফজল খান এবং মোহাম্মদ শাহ আলম কমিটিতে তাদের প্রত্যাশিত পদ না পেয়েই সংগঠনের বিরুদ্ধাচারণ করছেন। তাদের সাথে রাজনগরবাসী নেই।
উল্লেখ্য, সিরাজুল ইসলাম বেগকে সভাপতি এবং মো: হারুন আলীকে সাধারণ সম্পাদক করে রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ ইনকের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির সহ-সভাপতি মোঃ ফজল খান এবং সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!