জামায়াতের ৪ শীর্ষ নেতার আবেদন খারিজ
ইউএসএ নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ চার নেতার বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যালের কার্যক্রম বাতিল চেয়ে করা আবেদনগুলো খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিকেলে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম আবদুল হাকিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ খারিজাদেশ দেন। এর আগে, গত সোমবার পাঁচদিন উভয়পক্ষের শুনানি গ্রহণ শেষে আজ আদেশের দিন ধার্য করেছিলেন আদালত।

জামায়াতের চার নেতা হলেন-আমির মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা। বর্তমানে তারা ট্রাইব্যুনালের আদেশে কারাগারে আটক আছেন। জানা যায়, গত আগস্ট মাসে তাদের বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যালের কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। গত ৬ ডিসেম্বর আবেদনের ওপর শুনানি শুরু হয়। আদালতে চারজনের পক্ষে আইনজীবী আব্দুর রাজ্জাক ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানি করেন। আব্দুর রাজ্জাক শুনানিতে বলেছিলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আইন অনুযায়ী কারও বিরুদ্ধে অভিযোগ গঠন না করে কোনও ধরনের গ্রেফতারি পরোয়ানা জারি করা যায় না। এমনকি আটক রাখার আদেশ দেওয়া যায় না। কিন্তু আবেদনকারীদের ক্ষেত্রে কোনও ধরনের অভিযোগ গঠন ছাড়াই আটক রাখার আদেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ট্রাইবুন্যাল যে কার্যক্রম নিয়েছে তা এখতিয়ার বহির্ভুত। এর বিরোধীতা করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেছিলেন, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যালের কোনও কার্যক্রম নিয়ে হাইকোর্টে কোনো ধরনের প্রশ্ন তোলা যাবে না। হাইকোর্টে এ ধরনের আবেদন করা যাবে না। আদালতের এ ধরনের আবেদন গ্রহণের এখতিয়ার নেই। উল্লেখ্য, নিজামী ও মুজাহিদকে গত ২৯ জুন গ্রেফতার করা হয়। আর কামারুজ্জামান ও কাদের মোল্লাকে ১৩ জুলাই গ্রেফতার করা হয়। গত ২২ জুলাই জামায়াতের এই চার নেতাকে গ্রেফতার দেখানোর জন্য প্রসিকিউশন শাখায় আবেদন করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আবেদনটি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ২৫ জুলাই ট্রাইব্যুনালে জমা দেন। ২৬ জুলাই ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। এরপর ট্রাইব্যুনাল তাদের আটক রাখার নির্দেশ দেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes