সাংবাদিক মনজুরুল হক মিরসরাইয়ে সংবর্ধিত
মিরসরাই : মাসিক চলমান মিরসরাই সম্পাদক আমেরিকার সংবাদ মাধ্যম টিভি চ্যানেল টিবিএনটুয়েন্টিফোর এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ মনজুরুল হককে সংবর্ধনা দিয়েছে মীরসরাই প্রেস ক্লাব। মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর বৃহষ্পতিবার সন্ধ্যায় মীরসরাইস্থ প্রেস ক্লাব কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রেসক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী (ইত্তেফাক)্ সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার ও লেখক কলামিষ্ট মাঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিম, সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসিক চলমান মিরসরাই পত্রিকার সম্পাদক এবং আমেরিকা প্রবাসি কৃতি সাংবাদিক মনজুরুল হক সহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বক্তব্য দেন। প্রেস ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন মফস্বল এলাকা থেকে উঠে এসে মনজুরুল হক আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকতায় অবদান রাখছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে তিনবার বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের সাথে দায়িত্ব পালন করছেন। সুদুর আমেরিকায় থেকেও তার প্রত্যক্ষ নির্দেশনায় চলমান মিরসরাইয়ের প্রকাশনা অব্যাহত রেখেছেন।
সংবাদিক মোহাম্মদ মনজুরুল হক বলেন, প্রেস ক্লাব হচ্ছে পেশাদার সাংবাদিকদের সংগঠন। এখানে প্রত্যেক সাংবাদিকের প্রকাশিত বিভিন্ন সংবাদ সমুহের পর্যালোচনা হবে। সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে প্রেস ক্লাব। তিনি মিরসরাইয়ের সাংবাদিকদের কল্যানে অতীতের মতো ভবিষ্যতেও ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবদিক মনজুরুল হক বাংলাদেশে থাকা কালীন সময়ে দৈনিক ইত্তেফাক, দৈনিক ভোরের কাগজ, দৈনিক পূর্বকোন সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে সাংবাদিতা করেন। আমেরিকায় গিয়েও দৈনিক আজকাল, ঠিকানা সহ বেশ কয়েকটি পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে টিবিএন টুয়েন্টিফোর এর সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!