১০০ কোটি ডলার ঋণ পাবে বাংলাদেশ
ইউএসএ নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দেবে। আগামী ফেব্রুয়ারিতে আইএমএফের পরিচালনা পর্ষদের সভায় ঋণ অনুমোদনের বিষয়টি চূড়ান্ত হবে।বাজেট সহায়তা হিসেবে আইএমএফ এই ঋণ দেবে। বুধবার ঢাকায় আইএমএফের মিশনপ্রধানের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি বলেন, যাদের আমদানি মূল্য পরিশোধের ঘাটতি থাকে তাদের আইএমএফ ঋণ দিয়ে থাকে। বাংলাদেশকেও এ কারণেই ঋণ দেওয়া হবে।তিনি বলেন, বৈদেশিক লেনদেন ভারসাম্য ও পরিস্থিতি নিম্নমুখী হওয়ায় আইএমএফ থেকে এ সহয়তা নিতে হচ্ছে। আমদানি ব্যয় বৃদ্ধি, রেমিটেন্স প্রবাহের শ্লথ গতি ও দেশের বিনিয়োগ বাইরে চলে যাওয়ায় বৈদেশিক লেনদেনের ভারসাম্য এবার নিম্নমুখী হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, এর আগে গত তিন বছর বৈদেশিক লেনদেন পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল, কিন্তু এ বছর আমাদের রপ্তানির ক্ষেত্রে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। বৈঠকে সরকারের যেসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা রয়েছে সেগুলো কবে নাগাদ বাস্তবায়ন হবে তার একটা সময়সীমা নির্ধারণের উপর গুরুত্বারোপ করে আইএমএফ। এক প্রশ্নেরে জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, আগামীতে বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়ানো হবে, তবে সেটা এখনই নয়। বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন বাড়ানো হবে। এ ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষের সামর্থের বিষয়টি বিবেচনায় রাখা হবে। তিনি আরও বলেন, আগামী বছরে নতুন আয় কর ও মুসক (মূল্য সংযোজন কর) আইন প্রণয়ন হবে এবং জানুয়ারি থেকে ওই আইন কার্যকর হবে। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা মশিউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. নাসির উদ্দিন, আইএমএফের ডেবিড কয়েনের নেতৃত্বে আট সদস্যে একটি প্রতিনিধি দলের সদস্যরা
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি