যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসের সেমিনার
নিউইয়র্ক : বাংলাদেশের ক্রান্তিলগ্নে, যখন সাড়ে সাত কোটি মানুষ এক শংকা ও অনিশ্চয়তার মাঝে সময় পার করছে এমন মুহূর্তে বাংলাদেশের প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বলিষ্ঠ ঘোষণার কারণেই দিশেহারা মানুষ স্বাধীন বাংলাদেশের নতুন স্বপ্নে বিভোর হয়ে ওঠে। মার্চ মাসে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার সাথে সারা বাংলাদেশের আপামর জনতা জীবন বাজি রেখে মুক্তির সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল এবং দীর্ঘ ৯ মাস বিরামহীন যুদ্ধের ধাবাহিকতায় পশ্চিমা হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত স্বাধীন বাংলাদেশ অর্জন করে বাংলার জনতা। লাল-সবুজ পতকা পত পত করে উড়তে থাকে শহীদ রাষ্ট্রপতি জিয়উর রহমানের সেই বলিষ্ঠ পদক্ষেপের কারণেই। গত ১৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবসের সেমিনারে বক্তাগণ উপরোক্ত মন্তব্য করেন।
নিউইয়র্কে বাংলাদেশীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস-এর খাবার বাড়ী চাইনিজে অনুষ্ঠিত উক্ত সেমিনারে স্বাধীনতার স্মৃতিচারন, জাতীয় নেতাদের অবদানের কথা বিশলেষণ এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে বিশিষ্ট জনেরা জ্ঞানগর্ভ আলোচনা করেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মহান বিজয় দিবসের সেমিনার শুরু হয়। তেলাওয়াত করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওয়ালিউল্লা আতিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দিন ভুইয়া।
সেমিনারে আলোচনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ডা. মজিবর রহমান, ড. শওকত আলী, কামাল সাঈদ মোহন, মার্শাল মুরাদ, রফিকুল আলম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দিন ভুইয়া, রফিকুল ইসলাম ডলার, গিয়াস মজুমদার, মাওলানা আতিকুর রহমান, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুর রহমান সেলিম রেজা, আলমগীর হোসাইন মৃধা, সাঈয়েদা মাহমুদা শিরিন, এমডি শাহজাহান, হোসেইন মেম্বার, মোহাম্মদ সানি, ইফতেখারুল ইসলাম লিয়ন, আরশাফ হোসেন, জীবন সফিক, শহীদুল ইসলাম সিকদার, সাঈদ ইসলাম জয় সহ আরো অনেকে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!