বাংলা পত্রিকা অফিসে কবিতা পরিষদের স্বর্ণালী কাব্যপ্রহর
মুনিয়া মাহমুদ: উত্তর আমেরিকার কবিতা পরিষদ আয়োজিত এক মনোরম কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে শনিবার ১১ ডিসেম্বর বাংলা পত্রিকা অফিসে। বিপুল সংখ্যক কবি ও লেখকদের উপস্থিতিকে বাংলা পত্রিকা অফিস প্রাঙ্গন নির্মল এক আনন্দমেলায় পরিণত হয়। বাইরে শীতের তীব্রতা ও ভেতরে উষ্ণ আমেজে লেখক নাসরিন চৌধুরী তাঁর সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠান শুরু করেন। প্রথমে স্বাগত বক্তব্য রাখেন কবিতা পরিষদের কবি মুক্তাদীর চৌধুরী তরুণ।
তিনি সকল কবি, লেখক, সাহিত্যিক ও অতিথিদের ধন্যবাদ জানান এই আসরে উপস্থিত হওয়ার জন্য। তিনি কবিতা পরিষদের কিছু কার্যক্রম সবার সামনে তুলে ধরেন। তিনি কবিদের কবিতা আবৃত্তির উপর বিশেষ গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। তিনি জানান যে কবিতা আবৃতির দুটো প্রধান দিক- ব্যাঞ্জনা ও শব্দ উচ্চারন, এই দুই বিষয়ে কিছু গবেষণালব্ধ কাজ হয়েছে এবং তা সিডিতে প্রকাশিত হয়েছে তা কবিতা পরিষদের মাধ্যমে সকল কবিদের মাঝে যথাসময়ে বিতরণ করা হবে। সবশেষে তিনি বাংলা পত্রিকাকে এই অনুষ্ঠান আয়োজনের সহায়তা করার জন্য বিশেষ ধন্যবাদ দেন। এরপর সংপ্তি বক্তব্য রাখেন টমাস দুলু রয়, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, বার্তা সম্পাদক হাবিবুর রহমান, লেখক লিজি রহমান ও ইকবাল হোসেন। লেখক লিজি রহমান কবিতা পরিষদের সাফল্যমন্ডিত কিছু অতীত কার্যক্রম তুলে ধরেন। এরপর নাসরিন চৌধুরী স্বরচিত কবিতা পাঠের জন্য একে একে কবি ও লেখকদের আহবান করেন । সবাই প্রাণভরে উপভোগ করেন কবি ও লেখকদের বিজয়ের কবিতা, সুখ-দুখের কবিতা, জীবনের কবিতা ও ছড়া।

কবিতা পাঠ করেছেন শামস্ আল মমিন, শামসাদ হুসাম, মনজুর কাদের, কাদেরী কিবরিয়া, মঞ্জু বিশ্বাস, ইকবাল হোসেন, জেসমিন আরা, মুনিয়া মাহমুদ, আবদুল্লা ফিরোজ, শাহরিন লিটা, নীলুফার পারভিজ, নূরুল আবেদিন, শাহ আলম দুলাল, কাউসারী মালেক রোজী, মুক্তাদীর চৌধুরী তরুণ, লুবনা কাইজার, লিজি রহমান, জুলি রহমান, খান শওকত, শাহানা বেগম, মমতাজ বেগম আলো, শামীম আরা আফিয়া ও নাসরিন চৌধুরী। এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী কাদেরী কিবরিয়ার উপস্থিতি। পবিত্র হজ্বব্রত শেষে বাসায় ফিরে তিনি দুটি কবিতা লিখেন এবং তা আবৃত্তি করে সবাইকে নির্মল আনন্দ দান করেন। কবি মঞ্জু বিশ্বাসের জীবনঘেঁষা কবিতায় সবার মন ছুঁয়ে যায়। আপস্টেট পোকেপসি থেকে আগত বাংলাদেশ কালচারাল সোসাইটির সভাপতি নুরুল আবেদিনের নতুন মাত্রার ভাষণ কবিতা হল ভর্তি সবার মাঝে এক ঝটকা নির্মল আনন্দ ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আবু তাহের, সাংবাদিক নিয়াজ মাখদুম, সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক মাহমুদ খান তাসের, সাংবাদিক মোহাম্মদ সাখওয়াত হোসেন (সেলিম),টমাস দুলু রয়, জসিম সরকার, মো. শাহজাহান খান (পোকেপসি), সেলিনা জাহান, রেজাউল হক প্রমুখ।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি