Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

সিআইএ ৮ লাখ গোপনীয় নথি অনলাইনে উন্মুক্ত করল

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: January 19, 2017 | 12:40 AM

মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) ১৩ মিলিয়ন পৃষ্ঠার গোপনীয় নথি অনলাইনে প্রকাশ করেছে। তথ্য স্বাধীনতা বিষয়ক সমর্থকদের দীর্ঘদিনের আইনি লড়াইয়ের ফলাফল হিসেবে সিআইএ এই প্রতিবেদন প্রকাশ করলো। এই নথিগুলোর মধ্যে রয়েছে গোয়েন্দা ব্রিফিং, গবেষণা প্রতিবেদন, ইউএফও দর্শন ও বিভিন্ন মনোগত পরীক্ষার বিবরণ। অনলাইনে প্রায় ৮ লাখ নথি উন্মুক্ত করেছে সিআইএ যার মধ্যে রয়েছে, রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের সময়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা হেনরি কিসিঞ্জারের নথিগুলো। এছাড়া রয়েছে হাজারো পৃষ্ঠার গোয়েন্দা বিশ্লেষণ, বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নের বিবরণ।

প্রকাশ হওয়া নথিগুলোর মধ্যে রয়েছে ষড়যন্ত্র তত্ত্ববাদীদের বহুল চর্চিত স্টারগেট প্রোগ্রামের বিবরণ। তথাকথিত এই প্রোগ্রামের মাধ্যমে মানুষের অতীন্দ্রিয় ক্ষমতার বিষয়ে পরীক্ষা করা হয়েছিল বলে অনুমিত। এর মধ্যে রয়েছে ১৯৭৩ সালে প্রখ্যাত অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী উরি জেলারের পরীক্ষা। অন্যান্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ফ্লাইং সসারের বিবরণ ও অদৃশ্য কালি তৈরির উপকরণ ও বিবরণের নির্দেশনা।
প্রকাশিত এসব তথ্য ১৯৯০ সালের পর থেকেই উন্মুক্ত ছিল কিন্তু এগুলো ব্যবহার করা খুব কঠিন ছিল। ম্যারিল্যান্ড ন্যাশনাল আর্কাইভের ৪টি কম্পিউটারের মাধ্যমে প্রতিদিন সকাল ৯টা থেকে ৪টা ৩০ পর্যন্ত এই নথিগুলো দেখা যেত। তথ্যের স্বাধীনতা নিয়ে আন্দোলন করা অলাভজনক প্রতিষ্ঠান মাকরক এই বিষয়গুলো অনলাইনে আপলোড করার জন্য সিআইএর বিরুদ্ধে মামলা করেছিল। এই মামলার জেতার পরে দুই বছর লাগলো সিআইএর নথিগুলো আপলোড করতে।
গত নভেম্বরে সিআইএ জানায় তারা নথিগুলো প্রকাশ করবে এবং এখন সিআইএর লাইব্রেরির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বিবিসি
 
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ