Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

হজ করতে ছুটি না দেয়ায় স্কুলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের মামলা

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: December 17, 2010 | 12:39 AM

 
ইউএসএনিউজ ডেস্ক: মুসলমান এক শিক্ষিকাকে হজ করার জন্য প্রয়োজনীয় ছুটি না দেয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার শিকাগোর একটি স্কুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আরব নিউজ এক রিপোর্টে জানিয়েছে হজ পালনের উদ্দেশে এক শিক্ষিকা বেশ কয়েক বার অবৈতনিক ছুটি চেয়ে আবেদন করলে স্কুল কর্তৃপক্ষ সেটা মঞ্জুর না করায় সোমবার কেন্দ্রীয় সরকার ওই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে।কেন্দ্রীয় সরকার বলেছে, স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষকের নাগরিক অধিকার লঙ্ঘন করেছে এবং রাষ্ট্রই সাফুরা খান নামের ওই শিক্ষকের হয়ে মামলা লড়বে। ওই স্কুলে যাতে শিক্ষকরা তাদের নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ঠিকমতো পালন করতে পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় নীতি প্রণয়নের নির্দেশ দিতে সরকার আদালতের প্রতি আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে সফুরা খানকেও আগের বকেয়া পরিশোধসহ প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানানো হয়েছে। ২০০৭ সালে সফুরা খান শিকাগোর ১৫ মাইল পশ্চিমে বার্কলে স্কুল ডিস্ট্রিক্ট ৮৭-এ মাধ্যমিক শাখার শিক্ষিকা হিসেবে যোগ দেন। ২০০৮ সালে হজ পালনের উদ্দেশে তিনি তিন সপ্তাহের অবৈতনিক ছুটির আবেদন করেন। স্কুল কর্তৃপক্ষ দু’বার তার আবেদন অগ্রাহ্য করলে তিনি বোর্ডের কাছেও এ ব্যাপারে জানান। এরপর তিনি পদত্যাগ করে যুক্তরাষ্ট্রের ইকুয়াল রাইট ইমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশনে অভিযোগ দায়ের করেন। কমিশন বিষয়টিতে বৈষম্যের ইঙ্গিত পেয়ে সেটি কেন্দ্রীয় বিচার বিভাগে হস্তান্তর করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের দায়ের করা মামলাতে বলা হয়েছে শিক্ষা বোর্ড এবং বার্কলে স্কুল ডিস্ট্রিক্ট সফুরা খানকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে ব্যর্থ হয়েছে এবং তাকে চাকরি এবং ধর্মের মধ্যে যে কোন একটিকে বেছে নিতে বাধ্য করেছে। কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিরেশন্সের জাতীয় নির্বাহী পরিচালক সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, কোন কর্মচারীকেই তার কাজ এবং ধর্মের মধ্যে যে কোন একটি বেছে নিতে বাধ্য করা উচিত নয়।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV