Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালে কলেজ রেডিনেস সেমিনার : কলেজ-ইউনিভার্সিটির সময়োপযোগী শিক্ষা বিষয়ে মূল্যবান তথ্য

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: January 28, 2017 | 11:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী মালিকানাধীন স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়ালে কলেজ রেডিনেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কলেজ রেডিনেস, স্কলারশীপ, ফাইনানশিয়াল এইড, এসএটি, স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বহুমুখি এ সেমিনারটি স্থানীয় সময় ২৮ জানুয়ারী শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মামুন’স টিউটোরিয়ালের ব্রঙ্কস শাখায় সম্পন্ন হয়।
প্রতিষ্ঠানের কর্ণধার ও মূলধারার হাই স্কুল ম্যাথ টিচার প্রিন্সিপাল শেখ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল, মামুন’স টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান, প্রফেসর বারী, পার্কচেস্টার জামে মসজিদের ইমাম মাওলানা মঈনুল ইসলাম প্রমুখ।
সেমিনারে প্রফেসর শেখ আল মামুন ছাড়াও অতিথি বক্তা ছিলেন জন হপকিন্স ইউনিভার্সিটিসহ যুক্তরাষ্ট্রের স্বনামখ্যাত কলেজ-ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা। সেমিনারে স্কলারশীপ, ফাইনানশিয়াল এইড, স্টুডেন্ট লোন, এসএটি, রিজেন্টস টেস্ট ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়। কলেজ-ইউনিভার্সিটির সময়োপযোগী ও আধুনিক শিক্ষা বিষয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা ও স্কলারশিপ নিয়ে সেমিনারে মূল্যবান তথ্য দিয়ে আলোচনা করা হয়। কলেজগামী স্টুডেন্টদের জন্য প্রস্তুতিমূলক দিক-নির্দেশনা ও কলেজে তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা, করণীয় এবং শিক্ষা বিষয় নিয়ে আলোকপাত করা হয় শিক্ষক-ছাত্রছাত্রী-অভিভাবক এর সমন্বয়ে অনুষ্ঠিত এ সেমিনারে।

এসময় অভিভাবক, ছাত্র-ছাত্রী ও সুধীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শেখ আল মামুনসহ অন্যান্যরা।
সেমিনারে উপস্থিত হওয়ার জন্য মামুন’স টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, ছাত্র-ছাত্রীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি, রিজেন্টসসহ স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক কোর্স, কিন্ডারগার্টেন থেকে ১২ গ্রেড পর্যন্ত ছাত্র-ছাত্রীদের আফটার স্কুল, উইকেন্ড হোমওয়ার্ক সহায়তাসহ অন্যান্য কোর্সও রয়েছে মামুন’স টিউটোরিয়ালে। যোগাযোগ : ফোন : ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০, ৭১৮-৫০৭-২১১৩।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ