Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

আসছে উইকিলিক্সের প্রতিদ্বন্দ্বী ওয়েবসাইট ওপেনলিক্স

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: December 18, 2010 | 1:59 AM

ইউএসএনিউজ ডেস্ক:  উইকিলিকসের প্রতিষ্ঠাতা ও এডিটর-ইন-চিফ  জুলিয়ান অ্যাসাঞ্জের এক সময়ের সহকর্মী দানিয়েল ডোমশাইৎ-বেয়ার্গ উইকিলিক্সের প্রতিদ্বন্দ্বী ওয়েবসাইট ওপেনলিক্স নিয়ে আসছেন। বেয়ার্গ জার্মান প্রযুক্তিবিদ৷ উইকিলিক্সে তাঁর অবস্থান ছিল আসাঞ্জের পরেই৷ কিন্তু দুজনের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব লেগে যাওয়ায় বেয়ার্গকে উইকিলিক্স থেকে বের হয়ে যেতে হয়৷এরপর আরও কিছু সঙ্গি-সাথী নিয়ে তিনি এখন পরিকল্পনা করছেন ওপেনলিক্স চালুর৷ আগামী বছর প্রথমার্ধের যে কোনো সময় এটি চালু হতে পারে বলে জানিয়েছেন ডোমশাইৎ-বেয়ার্গ৷তিনি বলছেন উইকিলিক্সের সঙ্গে ওপেনলিক্সের পার্থক্য হবে নথি প্রকাশের মাধ্যমে৷ উইকিলিক্সের মত সরাসরি অনলাইনে তথ্য প্রকাশ করবেনা ওপেনলিক্স৷ এর পরিবর্তে যেসব সংস্থা বা গণমাধ্যমের সঙ্গে তাদের চুক্তি থাকবে তাদেরকে ঐ নথি সরবরাহ করা হবে৷ওপেনলিক্সের ঠিকানা হবে openleaks.org ৷ তবে এখনই এই ঠিকানায় গেলে শুধু লোগো আর ‘কামিং সুন’ লেখাটি দেখা যাবে৷

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ