Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে মোহাম্মদী সেন্টারের ফ্রি কোট বিতরণ এবং …

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: January 30, 2017 | 7:14 PM

নিউইয়র্ক : নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে জ্যাকসন হাইটসে মোহাম্মদী সেন্টার ফ্রি কোট বিতরণ করেছে। আজ থেকে ১২ বছর আগে ২০০৫ সনে ৯/১১ এর পর আমেরিকায় প্রথম মুসলিম প্রতিষ্ঠান যা সন্ত্রাসবাদ বিরোধী তৎপরতা ও সচেতনতা সৃষ্ঠির জন্য প্রতিষ্ঠা লাভ করলেও জ্যাকসনহাইটস কম্যিউনিটির ভিনধর্মী আর্থমানবতার সেবায় সেন্টারের বিভিন্ন কর্মসূচী বেশ প্রশংসিত হয়ে আসছে। সেন্টারের নেয়া বিভিন্ন তৎপরতা ইতোমধ্যেই অন্যন্য প্রবাসী সামাজিক সংগঠনের পাথেয় ও অনুকরনীয় হয়ে বিস্তার লাভ করছে। এর মধ্যে আন্তঃধর্মীয় সংযোগ, সন্ত্রাসবাদ বিরোধী কর্মসূচী যা প্রয়োজনের তুলনায় স্বল্প হলেও কোন কোন সংগঠন তা বেশ প্রশংসার সাথে অনুুকরন করছে বলে প্রতীয়মান হয়। আরেকটি হলো কোরবানীর মাংস বিতরণ, যা নিউইয়র্ক ঈদগাহ ও সেন্টারের রামাদান ফাউন্ডেশান কর্তৃক ২০১৪ সন থেকে জ্যকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় ঈদুল আদহার পরের দিন বিনামূল্যে বিতরণ হয়ে আসছে এবং বেশ কিছু সংগঠন কর্তৃক এরও অনুকরণ দেখে মোহাম্মদী সেন্টার গর্ববোধ করছে।

এছাড়াও প্রবাসে আমাদের নতুন প্রজন্মের মাঝে বাংলাভাষাকে বিকশিত করে তুলতে ২০১৫ সনের ২১ থেকে প্রবাসে প্রথম বাংলা স্পেলিং বী বানানের আয়োজনও মোহাম্মদী সেন্টার শুরু করে যা প্রবাসী মা-বাবার কাছে ইতোমধ্যেই একটি জনপ্রিয় অধ্যায় হয়ে এর গ্রহণযোগ্যতা লাভ করেছে। নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে এবারের শীত মৌসুমে মোহাম্মদী সেন্টারের ফ্রি কোট বিতরণ আরেকটি প্রশংসনীয় উদ্যোগের সংযোজন করলো। যা প্রবাসী সংগঠনগুলোর জন্য অনুকরণীয় হতে পারে। গত বোরবার ২৯ শে জানুয়ারী বিকালে জ্যাকসন হাইটসে সেন্টারের এ কর্মসূচীতে বেশ সাড়া লক্ষ্য করা গেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকাল ঠিক ৩ঃ০০ টায় কোট বিতরণ শুরু হলে অর্ধ ঘন্টার মধ্যেই প্রায় দেড়শ খানেক কোট, জ্যাকেট ও শীতবস্ত্র বড় অর্থ দিয়ে কেনায় অসমর্থ প্রবাসী বাংলাদেশী নারী-পুরুষরা স্বাচ্ছন্দে নিয়ে যান। প্রবাসী সংগঠনগুলো মোহাম্মদী সেন্টারের এমন উদ্যোগকে আরোও বৃহদাকারে এ মৌসুমে আয়োজন করলে অনেক নি¤œ ও মধ্য আয়ের প্রবাসী বাংলাদেশীরা এতে লাভবান হবে বলে সেন্টারের পরিচালক ইমাম কাজী কায়্যূম মনে করেন। মোহাম্মদী সেন্টারের এবারের কোট বিতরণ কর্মসূচীতে সিনেটর জ্যোসে প্যরাল্টার অফিস এবং বাংলাদেশের স্বনামধন্য খানকায়ে তরীকত বদরপুর দরবার শরীফ সহযোগিতা করেছে। ইমাম কাজী কায়্যূম জ্যাকসন হাইটস বাংলাদেশী কম্যিউনিটির পক্ষ থেকে এই দুটো সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV