Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতি মেনে চলার অঙ্গীকার নতুন ভারপ্রাপ্ত এটর্নী জেনারেলের

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: January 31, 2017 | 5:52 PM

ওয়াশিংটন : যুক্তরাষ্ট্রের নতুন ভারপ্রাপ্ত এটর্নী জেনারেল ডানা বোয়েনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতি মেনে চলার অঙ্গীকার করেছেন। তার পূর্বসূরি ট্রাম্পের নীতি মেনে চলতে অস্বীকৃতি জানানোর কয়েক ঘন্টা পর সোমবার তিনি এ কথা বলেন।এর আগে ট্রাম্প স্যালি ইয়েটসকে ভারপ্রাপ্ত এটর্নী জেনারেলের পদ থেকে সরিয়ে দেন। অভিবাসন প্রশ্নে ট্রাম্পের নির্বাহী আদেশ মেনে না চলতে বিচার বিভাগের এটর্নীদের নির্দেশ দেয়ার পর তাকে বরখাস্ত করা হয়। সাবেক প্রেসিডেন্ট ওবামার আমলে তিনি নিয়োগ পেয়েছিলেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষায় একটি বৈধ আদেশ কার্যকর করতে অস্বীকৃতি জানানোর মাধ্যমে ভারপ্রাপ্ত এটর্নী জেনারেল স্যালি ইয়েটস তার দপ্তরের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ভারপ্রাপ্ত এটর্নী জেনারেল স্যালি ইয়েটসকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন এবং ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ার এটর্নী ডানা বোয়েনতেকে ভারপ্রাপ্ত এটর্নী হিসেবে নিয়োগ করেছেন। সিনেটর জেফ সিজন্সকে সিনেট অনুমোদন দেয়ার আগ পর্যন্ত ডানা এ দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব পাওয়ার পর ডানা বলেন, অফিস অব লিগাল কাউন্সিল ট্রাম্পের নির্বাহী আদেশ বৈধ বলে খুঁজে পেয়েছে। তাই এ পর্যালোচনার ভিত্তিতে আমি সাবেক ভারপ্রাপ্ত এটর্নী জেনারেল স্যালি ইয়েটসের ফরমান বাতিল করে বিচার বিভাগের সকলকে তাদের ওপর অর্পিত দায়িত্ব ও আমাদের প্রেসিডেন্টের বৈধ আদেশ মেনে চলার নির্দেশ দিচ্ছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV