মন্দা সত্বেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে-স্টেট ডিপার্টমেন্টে দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী
এনা : স্টেট ডিপার্টমেন্টে দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্ল্যাক জুনিয়র বাংলাদেশ প্রসঙ্গে বলেছেন, বিশ্বব্যাপী মন্দা পরিস্থিতি সত্বেও মডারেট মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত ছিল এ বছরেও-এ বিষয়টিকে অবশ্যই বাংলাদেশের জন্যে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে মনে করতে হবে। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের সাথে দণি এশিয়ার দেশগুলোর সম্পর্ক কেমন ছিল এবং নতুন বছরের গতিপ্রকৃতির আলোকে ১৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসি থেকে এক টেলি-কনফারেন্সে রবার্ট ও. ব্ল্যাক আরো বলেন, গত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনে অংশ নিয়েছি। সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহ�্রাব্দ উন্নয়ন ল্য অর্জনে বিশেষ সাফল্য প্রদর্শনের জন্যে এমডিজি এওয়ার্ড প্রদান করা হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক কিছু দ্বিপাকি চুক্তির কথা উল্লেখ করে সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্ল্যাক বলেন, এ দুটি দেশের মধ্যে গত এক বছরে সম্পর্কে যুগান্তকারী উন্নয়ন ঘটেছে। তার ফলে ঐ দুটি দেশের মানুষও উপকৃত হবেন। খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, বিশ্বস্বাস্থ্য, সন্ত্রাস নির্মূল এবং গণতন্ত্রের উন্নয়নে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র পরস্পরের সহযোগী হিসেবে কাজ করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








