বিজয় দিবসে নিউজার্সী সিটি হলের সামনে যুক্তরাষ্ট্রের পতাকার পাশে বাংলাদেশের পতাকা উড়লো
নিউজার্সী থেকে এনা : যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যে বাংলাদেশী অধ্যুষিত প্যাটারসন সিটি হলের সামনে বিজয় দিবসের সকালে বাংলাদেশের পতাকা উত্তোলন করলেন সিটি মেয়র জেফরী জোন্স। কম্যুনিটির দাবির পরিপ্রেক্ষিতে গত বছর এই সিটি কাউন্সিলে পাশ হওয়া আইন অনুযায়ী বাংলাদেশের বিজয় দিবসে প্রতি বছরই যুক্তরাষ্ট্রের পতাকার পাশে বাংলাদেশের জাতীয় পতাকা উড়বে। পতাকা উত্তোলনের আগে সমবেত বাংলাদেশী ও আমেরিকানদের উদ্দেশ্যে সংপ্তি বক্তব্যকালে গভীর শোক ও শ্রদ্ধা প্রদর্শন করেন সকল শহীদ মুক্তিযোদ্ধা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি। এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন, কম্যুনিটি লিডার ও এমইউএ কমিশনার দেওয়ান এ চৌধুরী বজলু সেখানে ছিলেন। অনুষ্ঠানে প্যাটারসন সিটির প থেকে রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেনকে সাইটেশন প্রদান করা হয়।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








