প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি
নিউইয়র্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত সাতটি মুসলিম প্রধান দেশের ভিসাধারী ও শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।বার্তা সংস্থা এএফপি জানায়, নিউইয়র্কের এক আদালতের বিচারক ক্যারল বাগলে আমন বৃহস্পতিবার এ রায় দিয়ে বলেছেন, তিনি বিষয়টিকে ঝুলিয়ে রাখতে চান না। গত শনিবার ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দেয়া এবং এর মেয়াদ আগামী ১১ ফেব্রয়ারি শেষ হবে।
ট্রাম্পের ওই নির্বাহী আদেশে সব ধরণের শরণার্থীর ১২০ দিনের জন্য এবং সাতটি মুসলিম প্রধান দেশের ভিসাধারীদের ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আইনজীবীরা ব্রুকলিনের কেন্দ্রীয় আদালতকে বৃহস্পতিবার বলেন, মামলা খারিজ করতে তারা একটি আবেদন দাখিলের পরিকল্পনা করেছেন। তারা এও বলেন, এ আইনবলে কাউকে এখনো আটক করা হয়নি।
কাউকে আটক করা হয়েছে কিনা তা নিশ্চিত করার চেষ্টা চলছে উল্লেখ করে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে স্থিতিবস্থা সত্ত্বেও কয়েক ভ্রমণকারীকে ফেরত পাঠানো হয়েছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ