নিউইয়র্কে হেইট ক্রাইমের শিকার বাংলাদেশি স্কুল ছাত্র
নিউইয়র্ক : নিউইয়র্কে স্কুল থেকে বাসায় ফেরার পথে হেইট ক্রাইমের শিকার হয়েছে এক বাংলাদেশি কিশোর। উইলিয়াম কুলিং ব্রায়ান্ট হাই স্কুলের রাস্তায় বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আক্রান্ত কিশোর ও হামলাকারী উভয়ই ওই স্কুলের ছাত্র।
নিউইয়র্কের কুইন্সে বসবাসরত নবম শ্রেণীর ছাত্র ধ্রুব আদিত্য জানায়, স্কুল ছুটির পর সে সাইকেল নিয়ে বাসায় ফেরার পথে এক কৃষ্ণাজ্ঞ কিশোর পেছন থেকে দৌড়ে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর কিছু বুঝে ওঠার আগেই তাকে মাথায় আঘাত করতে থাকে। এক পর্যায়ে নাক দিয়ে রক্ত বের হতে থাকলে আশপাশের লোকজন ভিড় করে। লোকজনের ভিড় দেখে হামলাকারী চলে যায়। এ সময় এক নারী ধ্রুব আদিত্যকে উদ্ধার করে স্কুলে পৌঁছে দেয়। আহত ছাত্রকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হামলাকারীর নাম জলিল।
স্কুল কর্তৃপক্ষ জানায়, তারা বিষয়টি জেনেছে এবং যথাযথ ব্যবস্থা নেবে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ