Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ট্রাম্প ক্যাপ পরায় সহপাঠীদের হাতে পিটুনি খেল মিজৌরির এক স্কুলছাত্র

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: February 6, 2017 | 11:52 PM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার টুপি পরায় সহপাঠীদের হাতে পিটুনি খেয়েছে ১২ বছর বয়সী এক স্কুলছাত্র। দেশটির মিজৌরির পার্কওয়ে স্কুল ডিস্ট্রিক্টের সহপাঠীরা গেভিন করটিনা নামের ষষ্ঠ গ্রেডে পড়ুয়া ওই শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করে সহপাঠীরা। কারণ গেভিন ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ লেখা টুপি পরে ছিল।
মিররের খবরে বলা হয়েছে, মুসলিমপ্রধান সাতটি দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির ঘোষণার পর দেশটিতেও অস্থিরতা চলছে। এর মধ্যেই ট্রাম্পের সিগনেচার টুপি পরায় স্কুল বাসে মার খেয়েছে ১২ বছরের এক কিশোর। কারণ সে ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ লেখা টুপি পরে ছিল। স্থানীয় এক টিভি চ্যানেলকে গেভিন করটিনা বলেছে, এক সময় আক্রমণকারী ওই ছেলেটি এতই ক্ষিপ্ত ছিল যে, আমাকে ধাক্কা মেরে বাসের জানালায় ঠেসে ধরে আঘাত করতে থাকে। কোনোক্রমে ওকে ঠেলে সরিয়ে দিই আমি। কিন্তু আক্রান্ত হওয়া সত্ত্বেও গেভিনকেই ওই ঘটনার পর স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে। এর কারণ বলা হয়নি।
গেভিনকে আঘাত করার আগে ওই আক্রমণকারী ছেলেরা বলে, ‘তুমি বিভেদের দেয়াল তৈরি করতে চাচ্ছো।’
ছেলেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ করে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেছেন গেভিনের মা ক্রিস্টিনা করটিনা। তিনি বলেন, ‘একজন অভিভাবকের কাছে এ ঘটনা হতাশাজনক। রাজনৈতিক উত্তেজনা রয়েছে দেশে। মনে হয়, তারই শিকার হলো আমার ছোট্ট ছেলে।’

ট্যাগ:
Situs Streaming JAV