Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সমাজকর্মে নিয়োজিত থাকলে সুফল একদিন আসবেই:নিউইয়র্কে বাংলাদেশীদের পৃথক দুটি সমাবেশে কংগ্রেসম্যান হ্যানসেন ক্লার্ক

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: December 20, 2010 | 5:30 PM

 

এনা : সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সমাজকর্মে নিয়োজিত থাকলে সুফল একদিন আসবেই। সে সুফল হিসেবেই আজ আমি বিশ্বে সবচেয়ে মতাধর হিসেবে পরিচিত মার্কিন কংগ্রেসে আসন লাভে সম হয়েছি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বপ্রথম বাংলাদেশী বংশোদ্ভূত কংগ্রেসম্যান (নির্বাচিত) হ্যানসেন হামেশ ক্লার্ক নিউইয়র্কে বাংলাদেশীদের পৃথক দুটি সমাবেশে বক্তৃতাকালে এ মন্তব্য করেন। ১৯ ডিসেম্বর রোববার অপরাহ্ন এবং রাতে এ দুটি সমাবেশ অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির কুইন্সে এবং ব্রঙ্কসে।

 

 যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের মূলধারায় আরোহনে পথ প্রদর্শক হিসেবে পরিচিত হ্যানসেন কার্ক গত ২ নভেম্বরের নির্বাচনে মিশিগান থেকে কংগ্রেসম্যান হিসেবে বিজয়ী হওয়ায় প্রবাসীরা এ দুটি সংবর্ধনার আয়োজন করেন। জ্যামাইকায় তাজমহল রেস্টুরেন্টের সংবর্ধনা সমাবেশের আয়োজক সংগঠন ‘আমেরিকান বাংলাদেশ পাবলিক এফেয়ার্স কমিটি’র চেয়ারপার্সন এটর্নী মঈন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সংপ্তি বক্তব্য রাখেন হ্যানসেন ক্লার্ক। তিনি তার বাবা বিয়ানিবাজারের মোজাফ্ফর আলী হাশেমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আমার বয়স যখন মাত্র ৮ বছর তখনই আমি বাবাকে হারাই। ঐ ৮ বছরের মধ্যে যখন আমার বুঝবার মত সময় হয় তার পর থেকেই দেখেছি যে বাবা আমাকে যথেষ্ঠ সময দিয়েছেন। যেখানে গিয়েছেন সেখানেই সাথে নিয়েছেন আমাকে। তার কাছ থেকেই আমি হাজার বছরের ঐতিহ্য লালিত বাংলা সংস্কৃতি, বাংলাদেশী সামাজিক ও মানবিক মূল্যবোধ শিখেছি। তিনি আমাকে অনুপ্রাণীত করেছেন মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করতে। তিনি কখনোই আমার উপর কোন কিছু চাপিয়ে দেননি। যা ভাল লাগে তা করার অনুমতি দিয়েছেন। হ্যানসেন ক্লার্ক বিপুল করতালির মধ্যে আরো বলেন, অসাধারণ মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ ছিলেন আমার বাবা। তার কারণে আমি বাংলাদেশকে কখনো ভুলতে পারিনি। ভুলবোও না। সময় সুযোগ পেলেই বাংলাদেশের স্বার্থে কাজ করবো, তাহলেই মনে করবো যে আমি আমার পৈত্রিক দায় থেকে মুক্ত হতে পারছি। হেনসেন ক্লার্ক বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় পলিসি খুবই উদার।এ উদারতার সুযোগ নিতে মূলধারায় সম্পৃক্ত হবার বিকল্প নেই। তবে এজন্যে সকলকেই আন্তরিকতার সাথে কাজ করতে হবে। রাতারাতি নেতা হওয়া যায় না। নেতা হতে হলে পাড়া-প্রতিবেশীদের সাথে মিশতে হবে, তাদেরকে বুঝতে দিতে হবে যে আপনি  সত্যিকার অর্থেই সমাকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাহলে নির্বাচনের সময় আপনার সমর্থকরাই অকৃপণভাবে অর্থ প্রদান করবে এবং সময় দিবে। হ্যানসেন ক্লার্ক বলেন, আমি ১৯৯০ সালে মিশিগান স্টেট এ্যাসেম্বলীতে জয়ী হয়েছি। এর দু’বছর পর মিশিগান স্টেট সিনেটর হিসেবে নির্বাচিত হই। গত নভেম্বর পর্যন্ত স্টেট সিনেটে নির্বাচিত ছিলাম।

  

উপরোক্ত অনুষ্ঠানদ্বয়ে আরো বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন, কন্সাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী, হ্যামট্রমিক সিটি কাউন্সিলম্যান কাজী মিয়া, নিউইয়র্ক স্টেট জজ কারমেন ভ্যালেস্কুইজ, নিউইয়র্ক সিটি কাউন্সিলওম্যান ডারলিন মিলি, এডভোকেট এন মজুমদার, ফখরুল ইসলাম দেলোয়ার, আজিমুর রহমান বোরহান প্রমুখ। এ সময় কম্যুনিটি সার্ভিস এবং মূলধারার রাজনীতিতে বিশেষ অবদানের জন্যে বেশ কয়েকজনকে ক্রেস্ট প্রদান করেন কংগ্রেসম্যান (নির্বাচিত) হ্যানসেন ক্লার্ক। ক্রেস্টপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ডিএনসি মেম্বার খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র বিএনপির সেক্রেটারী মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক কাজী আজম, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, বাংলাদেশ সোসাইটির সহসভাপতি কাজী আজহারুল হক মিলন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ–আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য যে, ৪ জানুয়ারিতে নবনির্বাচিত কংগ্রেসম্যানরা শপথ নেবেন এবং ১০ জানুয়ারি থেকে নতুন কংগ্রেসের অধিবেশন বসবে। 

 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ