গুলশানে হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসীরা হত্যাযডজ্ঞের সময় যে আল্লাহু আকবর ধ্বনি দিয়েছে, তার সাথে সত্যিকারের আল্লাহু আকবরের কোনই সম্পর্ক নেই : নিউইয়র্কে মাওলানা মাসুদ
নিউইয়র্ক : বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও শোলাকিয়া ঈদগাঁর ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসুদ বলেছেন, ‘গুলশানে হলি আর্টিসান বেকারি’-তে সন্ত্রাসীরা হত্যাযডজ্ঞের সময় যে আল্লাহু আকবর ধ্বনি দিয়েছে, তার সাথে সত্যিকারের আল্লাহু আকবরের কোনই সম্পর্ক নেই। সেটি হচ্ছে মৌলানা মওদুদীর ‘আল্লাহু আকবর’, যা ব্যবহার করে নিজেদের মতলববাজি পূরণের ধান্দা করা হচ্ছে’।
নিউইয়র্ক সিটির ওজোনপার্কে আল মদিনা রেস্টুরেন্টের মিলনায়তনে ৮ ফেব্রুয়ারি বুধবার রাতে প্রবাসীদের এক সমাবেশে বাংলাদেশে জঙ্গিবাদ এবং সরকারের ভ’মিকা আলোকে মূল বক্তব্য রাখেন মাওলানা মাসুদ। মাওলানা মাসুদ বলেন, ‘মওদুদীর অনুসারিরা ইসলাম ধর্মের অপব্যাখ্যা করে দেশ-বিদেশে শান্তির ধর্ম ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে। ওদের রুখে দিতে ধর্মপ্রাণ প্রতিটি বাংলাদেশীকে ঐক্যবদ্ধ হতে হবে এই প্রবাসেও।’ মাওলানা মাসুদ উল্লেখ করেন, ‘বাংলাদেশে জামাত-শিবিরই জঙ্গিবাদে লিপ্ত। জামাত-শিবিরকে নিষিদ্ধ করতে কালক্ষেপনের অর্থ হবে জঙ্গিদের আরো সংঘবদ্ধ হবার সুযোগ দেয়া।’
‘একাত্তরের ঘাতকদের বিচার অব্যাহত রাখতে আন্তর্জাতিক জনমত গঠনে যে ভ’মিকা পালন করেছেন, ঠিক একইভাবে জামাত-শিবির নিষিদ্ধ করতেও প্রবাসীদের সোচ্চার থাকতে হবে। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় পুরোপুরি প্রতিষ্ঠিত করতে চলমান পদক্ষেপকে বাস্তবায়িত করার স্বার্থেই প্রবাসীদের এ দায়িত্ব পালন করতে হবে’-বলেন মাওলানা মাসুদ।
কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে আসার পর মাওলানা মাসুদ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হবার পাশাপাশি জঙ্গিবাদ নির্মূলের জন্যে আন্তর্জাতিক জনমত গঠনের কয়েকটি সভা-সেমিনারেও অংশ গ্রহণ করেন। পবিত্র ধর্ম ইসলামের মাহাত্ম যথাযথভাবে আমেরিকান তথা ভিন্ন ধর্মাবলম্বীদের সামনে উপস্থাপন এবং সত্যিকারের মুসলমানের একজনও যে জঙ্গিবাদে বিশ্বাসী নন-সে সব তথ্য বিস্তারিতভাবে উপস্থাপন করেন মাওলানা মাসুদ।
‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা জাতি আজ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ’ বলেও জাতিসংঘসহ স্টেট ডিপার্টমেন্টকে অবহিত করেছেন। এসব বৈঠকে তিনি বাংলাদেশের লক্ষাধিক ইমামসহ ইসলাম-ধর্মের স্কলারদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকপত্রও হস্তান্তর করেছেন।
ধর্মের যথাযথ ব্যাখ্যা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশের জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ বিরোধী অবস্থানের তথ্য আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপনের এই পদক্ষেপ গ্রহণের জন্যে মাওলানা মাসুদকে বিশেষভাবে অনিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। জাকারিয়া উল্লেখ করেন, ‘দীর্ঘ ৪৫ বছর পর হলেও বাংলাদেশ যেভাবে রাজাকার মুক্ত হচ্ছে, ঠিক একই চেতনায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই জঙ্গি ও সন্ত্রাসমুক্তও হবে।’
বিশিষ্ট সমাজকর্মী ‘আবদিন পরিবার’র উদ্যোগে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের উপস্থিতিতে এই সভা পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী। সভাপতিত্ব করেন প্রবীন প্রবাসী মোস্তফা আবদীন। জঙ্গি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ রচনায় বাংলাদেশের চলমান কর্মসূচি কীভাবে ত্বরান্বিত করা যায় সে আলোকে মতামত ব্যক্ত করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা আইরিন পারভিন, মুক্তিযোদ্ধা এম এ জলিল, এডভোকেট নাসির উদ্দিন, সমাজকর্মী আবু নাসের, মুক্তিযোদ্ধা মোজাহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির হোসেন, মাওলানা রফিক উদ্দিন, মকবুল রহিম, হেলিম উদ্দিন প্রমুখ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ