যুক্তরাষ্ট্রে অমর একুশে উদযাপন : ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস’র বিশেষ স্মারক ডাক সিলমোহর প্রকাশ, নিউইয়র্কে একুশের গ্রন্থমেলা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে অমর একুশে উপলক্ষ্যে ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস আগামী ২১ ফেব্রুয়ারি বিশেষ স্মারক ডাক সিলমোহর প্রকাশ করছে। বরাবেরর মতো এ বছরও মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ একুশের প্রথম প্রহরে জাতিসংঘের সামনে নির্মিত একুশের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে আন্তর্জাতিক ভাষা দিবসকে স্মরণ করবে। বাংলাদেশ সময় রাত ১২.০১ মিনিট, নিউইয়র্ক সময় দুপুর ১.০১ মিনিটে একুশের প্রথম প্রহরে উপস্থিত সর্বকনিষ্ঠ শিশুর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হবে। নিউইয়র্ক স্টেট গভর্ণর অফিস, মেয়র অফিস ও কম্পট্রলার অফিসের প্রতিনিধিবৃন্দ যোগ দেয়া নিশ্চিত করেছে। আমন্ত্রণ জানানো হয়েছে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও নিউইয়র্কের কনসাল জেনারেল মোঃ শামীম আহসানকে।

মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ২৬তম বছরে পিএস ৬৯, ৭৭ স্ট্রিট ও ৩৭ এভিনিউ, নিউইয়র্ক-এ একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে। এবছর একুশের গ্রন্থমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট লেখক ও অথনীতিবিদ ডঃ মাহফুজুর রহমান। এবছরের একুশের গ্রন্থমেলার বিশেষ আকর্ষণ হলো উত্তর আমেরিকা প্রবাসী লেখকদের একুশ উপলক্ষে প্রকাশিত গ্রন্থের প্রদর্শনী ও পরিচিতি অনুষ্ঠান। সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্রন্থমেলা চলবে। বিকেল ৩টায় আনুষ্ঠানিক উদ্বোধন। সাড়ে ৩টা থেকে ৪টা শিশু-কিশোরদের কবিতা পাঠ। ৪টা থেকে ৫টা একুশের কবিতা পাঠ। বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা একুশের আলোচনা। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা একুশ উপলক্ষে প্রকাশিত নতুন বইয়ের অনুষ্ঠান। সাড়ে ৭টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আমেরিকায় অমর একুশে উপলক্ষ্যে ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস আগামী ২১ ফেব্রুয়ারি বিশেষ স্মারক ডাক সিলমোহর প্রকাশ করছে। যুক্তরাষ্ট্রের মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহার আবেদনে ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস ট্রাই স্টেট-এর উদ্যোগে জ্যাকসন হাইটস এর ডাকঘরে ২১ ফেব্রুয়ারি ১২টা থেকে এই ডাক সিলমোহরটি দেয়া শুরু করবে। স্মারক সিলমোহরের প্রচলন ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের স্মরণে এই বিরল সম্মান বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিদের গৌরব ও মর্যাদা বাড়িয়ে দেবে ও এই স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একটি নতুন পালক সংযুক্ত হবে। উল্লেখ্য, বাংলাদেশের ডাচ-বাংলা ব্যাংক ২০১৬ সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কার্যক্রমকে সহযোগিতা করে আসছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ