Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মাহবুব আরা গিনি এমপি-কে স্পোর্টস কাউন্সিলের সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: December 21, 2010 | 10:44 PM

 

হাকিকুল ইসলাম খোকনঃ বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল আয়োজিত এক সংবর্ধনা সভায় বাংলাদেশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহবুব আরা গিনি এমপি বলেছেন, মন্ত্রী ও সচিবদের কাজ নয় খেলাধুলার উন্নয়ন করা। গত ৫ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের অনন্ত ঢাকা কাবে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য এবং সাবেক এ্যাথলেট, জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহবুব আরা গিনি।

 

  বিশেষ অতিথি ছিলেন ঠিকানার প্রেসিডেন্ট সাঈদ উর-রব, বাংলাদেশের প্রথম অলিম্পিয়ান সাইদুর রহমান ডন, বাংলাদেশ সোসাইটির সভাপতি এম আজিজ, সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, সংগঠনের উপদেষ্টা আব্দুর রহীম বাদশা, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম আইরিন পারভীন বোরহান উদ্দিন কফিল, ড. ওমানো ও র‌্যাগাল সাইগল।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জুয়েল আহমেদ জেড জয়, পারভেজ আহমেদ, কবির চৌধুরী জসী, আজম চৌধুরী, জালাল উদ্দিন জলিল, আইয়ুব খান, নূরুজ্জামান সর্দার, শিমুল আহমেদ এটর্নী মঈন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত এ্যাথলেট মাহবুব আলম সোহানের মৃত্যুতে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা বজলুর রহমনা, অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে অভিনন্দন জানান এ্যাথলেট শাহজালাল মুবিন, সাহান উদ্দি সাহান নিউইয়র্ক ফুটবল লীগের খেলোয়ার কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিসবাহ আবেদীন সহসাধারণ সম্পাদক আব্দুল বাসিত। সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV