বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ ৫০ বিশিষ্ট ব্যক্তিকে চিঠি পাঠানো হয়েছে : ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস কর্তৃক ‘অমর একুশে’র অনন্য স্বীকৃতি
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: বাংলাদেশের অমর একুশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের দ্বিতীয় বারের মত যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ নিউইয়র্কের জ্যাকসন হ্টাসের পোস্ট অফিসে গত একুশে ফেব্রুয়ারি দুপুর ১২টায় একটি স্মারক সিলমোহর চালু করেছে। আমেরিকার ডাক বিভাগ (USPS) এ উপলক্ষ্যে ‘Celebrating 27 Years of Ekushey February’ DBBL International Mother Language Day একুশে ফেব্রুয়ারি ২০১৭ শীর্ষক একটি বিশেষ সিলমোহর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহার করবে। মুক্তধারা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহার আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ডাকবিভাগ এই বিশেষ সিলমোহর (Pictorial Cancellation) ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে। ট্রাই স্টেট পোস্টাল সার্ভিস কর্তৃক (নিউইয়র্ক, নিউজার্সী ও কানেকটিকাট) কর্তৃক আয়োজিত পোস্টাল স্মারক উদ্বোধন করেন নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রীসহ ৫০ জন্য বিশিষ্ট ব্যক্তিকে একুশ উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মারক ডাকটিকেট ও সীলমোহরসহ মুক্তধারা ফাউন্ডেশন থেকে চিঠি পাঠানো হয়।
২১শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো, জাতিসংঘ ও নিউইয়র্ক স্টেট কর্তৃক আন্তর্জাতিক মতৃভাষা দিবসের স্বীকৃতির পর ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস স্মারক কর্তৃক এই ডাক টিকেট প্রকাশের মধ্য দিয়ে দিনটিকে আরো গৌরবান্বিত করলো বলে উদ্বোধনী অনুষ্ঠানে জ্যাকসন হাইটস পোস্ট অফিসের কর্মকর্তা প্যাট্রিসিয়া তার বক্তব্যে উল্লেখ করেন। বিশিষ্ট সাংবাদিক নিনি ওয়াহেদ এর সঞ্চালনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটির উদ্বোধক শামীম আহসান বলেন, আন্তর্জাতিক বলয়ে একুশকে তুলে ধরার জন্য মুক্তধারা ও বাঙালির চেতনা মঞ্চ দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। এ সকল কার্যক্রম বিদেশে দেশের ভাবমূর্তিকে উজ্বল থেকে উজ্বলতর করে। এটিকে সাধুবাদ জানাতেই হয়। মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটিকে প্রতি বছরই নতুন নতুনভাবে আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আমরা চেষ্টা করে চলেছি। বাঙালীর চেতনা মঞ্চের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা বলেন, বাঙালির চেনাকে সমুন্নত রাখতে আমাদের কাজ অব্যাহত থাকবে। একুশের প্রত্যেকটি অনুষ্ঠান সফল কওে তোলার জন্য তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, স্মারক সিলমোহরটির ডিজাইন করেছেন নিউইয়র্ক প্রবাসী শিল্পী কে সি মং।
১৯৯২ থেকে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামেন অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে অভিবাসী বাঙালিরা প্রতি বছর অমর একুশে ফেব্রুয়ারি পালন করে থাকে। মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তিনদিনব্যাপী অনুষ্ঠানের সর্বশেষ কর্মসূচী ছিল আজ। এর আগে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দিনব্যাপী একুশের গ্রন্থমেলা। ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয জাতিসংঘের সামনে নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডঃ তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম , জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুন বিন মমীন ও কনসাল জেনারেল শামীম আহসানসহ বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন। বাংলাদেশের ডাচবাংলা ব্যাংকের সহযোগিতায় মুক্তধারা ফাউন্ডেশন গত বছর জাতিসংঘের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাস্কর্য প্রদর্শণের পর এবার ইউনাইটেড পোস্টাল সার্ভিস কর্তৃক স্মারক সীলমোহর প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নতুন মাত্রা যোগ হলো বলে বিভিন্ পর্বে আলোচকরা মতামত ব্যক্ত করেছেন।
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ