Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: December 21, 2010 | 11:00 PM

 হাকিকুল ইসলাম খোকনঃ একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার উদ্যোগে নিউইয়র্কের বাঙ্গালী অধ্যুষিত জ্যাকসন হাউটসের  বুদ্ধিজীবী দিবসের প্রহরে রাত ১২:০১ মিনিটে প্রদীপ প্রজ্জলন ও প্রদীপ মিছিলের কর্মসূচী পালন করা হয়। শুরুতে প্রদীপ প্রজ্জলন সূচনা করেন শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের নিউইয়র্ক প্রবাসী পুত্র ফাহিম রেজা নূর এবং বুদ্ধিজীবি দিবসের ঘোষণাপত্র পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মিথুন আহমদ।

 

 

 মিনহাজ উদ্দিন সাম্মুর পরিচালনায় অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবি উদযাপন অনুষ্ঠানে স্বাধীন বাংলার কন্ঠ শিল্পী রথীন্দ্র নাথ রায়, হাসান এর নেতৃত্বে সমবেত গণসঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাব্বির আহমদ চৌধুরী। এতে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কবি, সাহিত্যিক, লেখক, রাজনীতিবিদ, শিল্পী-কলাকুশলী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন এবং সড়ক প্রদনি করে পুনরায় একই স্থানে সমবেত হয়।অন্যান্যদের মাঝে অংশগ্রহন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী, প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম

 

 খোকন, সহ: দপ্তর সম্পাদক মোঃ আলী সিদ্দিকী, জুয়েল আহমদ, কাজী আজিজুল হক খোকন, মিঠু, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, সরাফ সরকার, শরীফ সাহাব উদ্দিন, কয়সর আহমদ, খুরশিদ আনোয়ার বাবলু, শওকত আকবর রিচি, ড. প্রদীপ রঞ্জন কর, হাসান ফেরদৌস, বানু ফেরদৌস, লুৎফুন্নাহার লতা সহ প্রায় শতাধিক প্রবাসী। নিউইয়র্ক প্রবাসী ১২ জন চিত্রশিল্পীর চিত্র ছিল প্রশংসনীয়। শিল্পীদের মাঝে উপস্থিত ছিলেন তানভির সারওয়ার, মনসুর আহমদ, বিশ্বজিৎ চৌধুরী, আলম টিপু, টুকন, রোকন, মোসা, প্রদীপ প্রমুহসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV