Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে তারেক পরিষদের সভা:সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তিসহ তারেক-কোকোর বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: December 21, 2010 | 11:09 PM

 এনা : আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম, আমানউল্লাহ আমান এবং হাবিবুন নবী সোহেলের বিরুদ্ধে নতুন মামলা দায়েরের প্রতিবাদ, সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী, সম্পাদক মাহমুদুর রহমানসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবিতে ২০ ডিসেম্বর  রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকী রেস্টুরেন্টে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক নেতা-কর্মী-সমর্থকের উপস্থিতিতে এ সভায় ঘোষণা করা হয় যে বাংলাদেশে মানবাধিকার হরণের জঘন্য ঘটনাবলী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এছাড়া তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্ট এবং জাতিসংঘের সদর দফতরের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। তারেক পরিষদের চেয়ারপার্সন ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন সেক্রেটারী রাফেল তালুকদার। আলোচনায় অংশ নেন শেখ আনসার আলী, এ টি এম হেলালুর রহমান, শহিদুল্লাহ পাটোয়ারি, সারওয়ার খান বাবু, এ এস এম মাইনুল করিম টিপু, মাহবুবুল আলম, ফারুক হোসেন মজুমদার, রুহুল আমিন নাসির প্রমুখ। বিজয় দিবস উপলে সভার শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধে সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যে আকতার হোসেন বাদল বলেন, মহাজোট সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও অপশাসনের সমালোচনা করলেই রাজাকারের তালিকায় নাম উঠে, অথচ প্রধানমন্ত্রীর ঘরেই রয়েছেন রাজাকার। তিনি বলেন, এহেন অপশাসনের বিরুদ্ধে প্রবাস থেকে দুর্বার আন্দোলনের বিকল্প নেই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV