নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট: পাকিস্তানে স্থল অভিযান বাড়াতে চাইছে যুক্তরাষ্ট্র
|
ইউএসএনিউজ ডেস্ক: সন্ত্রাস নির্র্মূলে যথাযথ পদক্ষেপ নেয়নি পাকিস্তান। এ জন্য ওই দেশটির প্রতি অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র। ফলে তারা সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান বাড়ানোর জন্য চাপ দিতে শুরু করেছে পাকিস্তানের ওপর। নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ওয়াশিংটন ও আফগানিস্তানের মার্কিন কর্মকর্তারা এ প্রস্তাব দিয়েছে।
তা কার্যকর করা হলে পাকিস্তানের ভেতরে মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়বে। পাল্টা হামলার আশংকায় পাকিস্তানে মার্কিন বাহিনীর কার্যক্রম যতটা সম্ভব সীমিত রাখার চেষ্টা করা হয়। তবে ওই রিপোর্টে বলা হয়েছে, প্রস্তাবটি এখনও অনুমোদন করা হয়নি। বিবেচনাধীন রয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, এর আগে এ ধরনের বেশ কয়েকটি উদ্যোগ পাকিস্তানের কর্মকর্তাদের ক্ষোভের কারণ হয়েছে। তা জেনেও মার্কিন কর্মকর্তারা বেশ আশ্বস্ত হয়েছেন যে, সীমান্তবর্তী বিদ্রোহী তৎপরতা দমনে তাদের বর্তমান নীতি পরিবর্তন করা ছাড়া কোন বিকল্প নেই। আফগান-পাকিস্তান নীতির বার্ষিক পর্যালোচনা রিপোর্ট ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্পষ্ট করেই বলেছেন, সন্ত্রাসবাদী লড়াইয়ে পাকিস্তানকে আরও তৎপর হতে হবে। এক্ষেত্রে তিনি পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের আস্তানার ব্যাপারে বিশেষভাবে জোর দিয়েছেন। এ ব্যাপারে মার্কিন প্রশাসনের এখনও কোন সর্বসম্মত মতো পাওয়া যায়নি। ওয়াশিংটন ও কাবুলে কর্তব্যরত মার্কিন কর্মকর্তারা বলেছেন, তালেবান এবং হাক্কানির নেটওয়ার্কের নেতৃতবৃন্দকে আটক বা হত্যা করতে তারা এখন স্থল পর্যায়ে অভিযান চালানোর পরিকল্পনা করছেন। তবে মার্কিন কর্মকর্তারা এসব বিদ্রোহী নেতাকে হত্যার পরিবর্তে আটক করতেই বেশি আগ্রহী। তারা মনে করেন বিদ্রোহী নেতাদেরকে ধরতে পারলে তাদের কাছ থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য পরবর্তী সময়ে অভিযান চালানোর ক্ষেত্রে গাইড হিসেবে কাজে লাগানো যায়।
|
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের