Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

পরমাণু অস্ত্র হ্রাস চুক্তি মার্কিন সিনেটে, চুক্তির পক্ষে রিপাবলিকানদের সমর্থন চান ওবামা:কোনো পরিবর্তন মানবে না রাশিয়া

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: December 21, 2010 | 11:46 PM

ইউএসএনিউজ ডেস্ক: পরমাণু অস্ত্র হ্রাস চুক্তি মার্কিন সিনেটে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা স্টার্ট চুক্তির পক্ষে ভোট দেওয়ার জন্য রিপাবলিকান পার্টির সিনেটরদের প্রতি উদাত্ত আহ্বান করেছেন। সে দেশের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও সেনাপ্রধান মাইক মুলেনসহ উচ্চপদস্থ কূটনীতিকরা চুক্তির পক্ষে রিপাবলিকানদের সমর্থন আদায়ের জন্য জোর তৎপরতা চালাচ্ছেন। গতকাল মার্কিন সিনেটে ওই চুক্তির আলোচিত বিভিন্ন ধারা নিয়ে ভোটাভুটি হওয়ার কথা ছিল। আগামীকাল সিনেটে চুক্তিটির ওপর চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি (স্টার্ট) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মস্কো বলছে, চুক্তির কোনো পরিবর্তন রাশিয়া মানবে না। এর কোনো ধারা পরিবর্তন করা হলে পুরো চুক্তিই কার্যকারিতা হারাবে। খবর এএফপি, বিবিসি অনলাইনের।
স্টার্টের আওতায় বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মোতায়েন করা পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো হবে। ২০০২ সালের চেয়ে ৩০ শতাংশ হ্রাস করে প্রত্যেক দেশের পারমাণবিক অস্ত্রের সংখ্যা এক হাজার পাঁচশ’র মধ্যে সীমিত করা হবে। চুক্তিটি অনুমোদনের জন্য অন্তত ৬০ জন সিনেটরের সমর্থন আদায়ের বাধ্যবাধকতা রয়েছে। তবে সিনেটরদের সবাই কংগ্রেসে উপস্থিত থাকলে তখন দরকার হবে ৬৭ ভোট। শুরু থেকে ওই চুক্তির বিরোধিতা করে আসছে রিপাবলিকান পার্টি আইন প্রণেতারা। ফলে চূড়ান্ত অনুমোদনের আগ পর্যন্ত এ ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। ওবামার মুখপাত্র রবার্ট গিবস বলেন, হোয়াইট হাউস বিশ্বাস করে, চুক্তিটি অনুমোদনের জন্য পর্যাপ্ত ভোট অর্জন সম্ভব। দেশটির সেনাপ্রধান মাইক মুলেন কংগ্রেস সদস্যদের উদ্দেশে গত সোমবার লেখা এক চিঠিতে বলেন, ‘এই চুক্তির মাধ্যমে আমাদের সামরিক বাহিনীর শক্তিবল আরও বাড়বে। আমি বিশ্বাস করি, এ উদ্যোগ যুক্তরাষ্ট্রের জন্য সফলতা বয়ে আনবে।’ এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ্রভ বলেন, চুক্তির কোনো পরিবর্তন মস্কো মেনে নেবে না। কারণ এর মাধ্যমে স্টার্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV