Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির ১২ সদস্যের নতুন ট্রাস্টি বোর্ড

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: February 28, 2017 | 12:52 AM

নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি রোববার সোসাইটির মাসিক সভায় সর্বসম্মতভাবে ১২ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। ট্রাস্টি বোর্ডের পরবর্তী সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচন করা হবে।  ট্রাস্টি বোর্ডের মনোনীত সদস্যরা হলেন, এম. আজিজ. ডা. মইনুল ইসলাম মিয়া, অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, কাজী আজহারুল হক মিলন, আলী ইমাম শিকদার, মফিজুর রহমান, শরাফ সরকার, আজিমুর রহমান বোরহান, ওয়াসি চৌধুরী, এমদাদুল হক কামাল, আব্দুল হাশিম হাসনু এবং মোস্তফা কামাল পাশা বাবুল।

সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন সিদ্দিকীর সঞ্চালনায় মাসিক সভায় সোসাইটির কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের, সহ-সাধারণ সম্পাদক এম. কে. জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মো. নওশেদ হোসেন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক আহসান হাবিব, কার্যকরী পরিষদের সদস্য ফারহানা চৌধুরী, মঈনুল উদ্দিন মাহবুব, আজাদ বাকির, সাদী মিন্টু, আবুল কাশেম চৌধুরী ও সরোয়ার খান বাবু উপস্থিত ছিলেন।

সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফলভাবে উদযাপন করায় উদযাপন কমিটি ও সোসাইটির সকল সদস্যসহ প্রবাসীদের ধন্যবাদ জানানো হয়। এছাড়া আগামী ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী ২৬ মার্চ রোববার এ উপলক্ষে ব্রকলিনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরবর্তীতে অনুষ্ঠানস্থলের নাম জানানো হবে। মহান স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক হয়েছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া এবং সদস্য সচিব হয়েছেন স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব। এছাড়া সমন্বয়কারী হয়েছেন কার্যকরী সদস্য মঈনুল উদ্দিন মাহবুব। কার্যকরী কমিটির সকল সদস্য কমিটির সদস্য থাকবেন।

এদিকে মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানটি জাকজমকভাবে আয়োজনে কার্যকরী সদস্য আজাদ বাকি ও ফারহানা চৌধুরীর সমন্বয়ে একটি সাংস্কৃতিক উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV