নিউইয়র্কে ২৬ মার্চ স্বাধীনতা দিবস প্যারেড : মুক্তিযোদ্ধা তাজুল ইমাম আহ্বায়ক
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: ২০২১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতার মহা গৌরবের ৫০ বছর পূর্তি উপলক্ষে টানা ৬ বছরের কার্যক্রমের দ্বিতীয় বছরের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম। মুক্তিযুদ্ধ ফেরত ১ নং সেক্টরে কমান্ডার তাজুল ইমাম সত্তর দশকে তারুণ্যের নিয়ম ভাঙ্গার দামাল প্রবাহে দাপিয়ে বেড়ানো অন্যতম শিল্পীদের একজন। ইতিমধ্যে এবছর স্বাধীনতা দিবস পালন কর্মসূচীর স্থান চূড়ান্ত হয় গত ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডায়ভারসিটি প্লাজায়। মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে মেয়র অফিস থেকে এদিন সকাল ১১টায় জ্যাকসন হাইটসে বৈঠক বসে। আবেদনকারীদের পক্ষ থেকে বিশ্বজিত সাহা উপস্থিত কর্মকর্তাদের এর গুরুত্ব, সাইট প্ল্যান ও প্রোগ্রামসূচী তুলে ধরা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন নিউইয়র্কের মেয়র অফিসের সিটি ওয়াইড ইভেন্ট কোঅডিনেশন এন্ড ম্যানেজমেন্ট-এর ডেপুটি ডিরেক্টর ভিকি ডি এঞ্জেলো, নিউইয়র্ক পুলিশ ডিপাটমেন্টের কর্মকর্তা ডেনিস ম্যাকরেটনি, চার্লস ম্যাকগান, সিটি হলের স্্রটটি পারমিট-এর ডেপুটি পরিচালক শ্যানেক ম্যাকাম, নিউইযর্ক সিটি মেনটেনেন্স কর্মকতৃা এন্ড্রু স্যারেমন, ফিল্ড অপারেমন ডিরেক্টর নিক গোরাতি, কমিউনিটি বোর্ড ৩ এর ডিস্টিক্ট ম্যানেজার গোভানা এ রিড, ১১৫ পুলিশ প্রিসেন্ট এর ইন্সপেক্টও মিখাইল ইরজারি, ১১৫ প্রিসেন্টের কমিউনিটি এফেয়ার্স কর্মকর্তা পো ট্রেন্স, ডায়ভারসিটি প্লাজা পাটনার সুখী নিউইয়র্ক এর ফাউন্ডার আগা এম সালেহ এবং মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা। বেঠকে সর্বসন্মতিক্রমে আগামি ২৬মার্চ ডায়ভারসিটি প্লাজায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাধীনতা দিবস পালিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে গত বছরের মত আমেরিকার মূলধারার নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে প্যারেড অনুষ্ঠানেরও অনুমতি লাভ করেছে আয়োজকরা।
আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা জানান, এবার ২৬ মার্চ ২০১৭ সহ¯্র প্রবাসীর হাতে লাল-সবুজের পতাকা, কন্ঠে-‘পূর্ব দিগন্তে সূর্য ওঠেছে রক্ত লাল’ গান নিয়ে স্বাধীনতার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ২০১৬ সালের কর্মসূচীর রেশ ধরে এবারো আমরা সাজিয়েছি স্বাধীনতার বৈচিত্রময় এবং ব্যতিক্রমী অনুষ্ঠানমালা। স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, কবিতা, গান, আবৃত্তি, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। সকলের সমান অংশীদারিত্বে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য এবারো ইংরেজী বর্ণমালা অনুযায়ী সকল সংগঠনের নাম অন্তর্ভুক্ত হবে। তিনি আরো বলেন, কর্মসুচীর প্রথম বছরে ২০১৬ সালে নিউইয়র্ক স্টেট গভর্ণর এন্ড্রু ক্যুমো কর্তৃক ২৬ মার্চকে প্রথম বারের মত ইধহমষধফবংয ওহফবঢ়বহফবহপব উধু ঘোষণা ছিল বিরাট অর্জন। তেমনি গত বছরের প্যারেডে নিউইয়র্ক সিটি কম্পট্রলার, পাবলিক এডভোকেট, ইমিগ্রেশন এফেয়ার্সের কমিশনার, গর্ভণর প্রতিনিধি, সেনেটরসহ আমেরিকার মূলধারার শীর্ষস্থানীয় নির্বাচিত প্রতিনিধির অংশ্রগহণে স্বাধীনতা দিবসের প্যারেড অনুষ্ঠান ছিল আমেরিকায় বাঙালীদের বিজয়ের নতুন সোপান। এবারো মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী প্রস্তুতি পর্ষদ ২০১৭ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসকে বর্ণিল করে তোলার জন্য প্রস্তুতি শুরু করেছে। সকল সংগঠনকে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।
শিল্পী তাজুল ইমাম দীর্ঘকাল প্রবাসী হলেও শেকড় সন্ধানী। মুক্তিযুদ্ধ ফেরত ১ নং সেক্টরে কমান্ডার তাজুল ইমাম সত্তর দশকে তারুণ্যের নিয়ম ভাঙ্গার দামাল প্রবাহে দাপিয়ে বেড়ানো অন্যতম শিল্পীদের একজন। ‘সোলস’ ব্যান্ড এর জন্যে বয়ে আনেন দেশের সেরা সম্মান। চট্টগ্রাম চারুকলা কলেজে ছবি আঁকার পাশাপাশি চলছিল গানের চর্চ্চা কখনো ‘সৈকতচারীর’ বর্ষবরণে রবীন্দ্র সঙ্গীত, ২১ এর মঞ্চে দেশের গান, ‘পঞ্চ গায়েনের’ সঙ্গে রাত জুড়ে বাউল। আশির শুরুতেই দেশান্তরী, হাতে একটি একতারা। প্লেনের সহযাত্রীদের বাউল গান শোনাতে শোনাতে সাত সমুদ্দুর পাড়ি দিয়ে একবারে মার্কিন মুল্লুকে। প্রবাসের বিভিন্ন বাঙালি সংগঠন তাঁকে সম্মাননা, পদক ও পুরস্কার ভূষিত করেছে।
‘৯৩ তে প্রকাশিত প্রথম একক নিরীক্ষাধর্মী গানের ক্যাসেট ‘মন্দ্রিত ভালবাসা’। ’৯৬ সালে শিল্পী দুলাল ভৌমিকের সাথে যৌথ প্রকাশনা প্রাচীন বাংলা বাউল গানের ক্যাসেট/সিডি ‘দেশান্তরী দুইজনা’। ’৯৯ সালে নতুন ও পুরানো গান মিলিয়ে প্রকাশিত হয় ‘ছিন্ন পাতার ঠিকানা’। ২০০০ সালে ‘বিরহী বাউল’ শিরোনামে প্রাচীন বাউল গানের সিডি। বাউল গানের সঙ্গে তাজুলের নিবিড় সম্পর্ক আজন্ম। রংপুরে উত্তরবঙ্গের ভাওয়াইয়ার পরিবেশে বড় হয়ে উঠলেও চট্টগ্রামে, সিলেট ও ময়মনসিংহের লোকগানের অকৃত্রিম সুর সংগ্রহে কেটেছে তার তরুণ বয়েস। পরম মমতায় সুদূর প্রবাসেও বাউল গানের চর্চ্চা করে যাচ্ছেন তাজুল। একাধারে গায়ক, গীতিকার ও সুরকার তাজুল ইমাম নিরলস ভাবে নির্মান করে চলেছেন নতুন গান। ব্যাক্তি জীবনে এক ছেলে, এক মেয়ে, একটি নাতনী ও নাতির গর্বিত পূর্বপুরুষ শিল্পী তাজুল ইমাম নিউইয়র্কে বসবাস করেছেন। । উল্লেখ্য, ২০১৬ সালের আহ্বায়ক ছিলেন এুকশে পুরস্কারপ্রাপ্ত নাট্যজন জামাল উদ্দীন হোসেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ