Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আমার বিয়ে করা স্ত্রীকে অপর পুরুষের কাছে যারা বিয়ে দিয়েছেন তাদের বিচার চাই:যুক্তরাষ্ট্র প্রবাসী ইয়াফিস

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: December 23, 2010 | 1:13 AM

 এনা: দীর্ঘ ১৬ বছরের প্রেম এবং এরপর পালিয়ে বিয়ে। বিয়ের কয়েক মাস পরই ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিনহাজপুর গ্রামের নজরুল ইসলাম ইয়াফিস।এলাকায় গীতিকার হিসেবে পরিচিত ইয়াফিস স্ত্রী লুৎফা অকতারকে একটি ভাড়াটে বাসায় রেখে যুক্তরাষ্ট্রে এসেছেন সাড়ে ১৩ মাস আগে। এরপর ঘটেছে বিপত্তি। লুৎফার অভিভাবক বিয়ের তথ্য গোপন করে একই এলাকার লন্ডন প্রবাসী সৈয়দ মুস্তাক আহমেদ আফজালের সাথে বিয়ে

  

 দিয়েছেন। বিয়ের পর ইয়াফিসের সাথে কোন ধরনের যোগাযোগ করতে দিচ্ছেন না লুৎফা আকতারকে তার মা-বাবা। এ সংবাদ জেনে ইয়াফিস ভেঙ্গে পড়েছেন। দেশে যাবেন এ সামর্থ্য নেই তার। কারণ, মন্দার কবলে পড়েছেন তিনি। এখনও খন্ডকালিন কাজ করছেন। ফলে দেশে যাবার টিকিট ক্রয়ের অর্থও সঞ্চয় করতে পারেননি ইয়াফিস। ২১ ডিসেম্বর মিশিগানের ড্রেটয়েট থেকে টেলিফোনে জনাব ইয়াফিস এনাকে এসব তথ্য জানিয়ে বলেন, আমার বিয়ে করা স্ত্রীকে অপহরণ করে অর্থের লোভে অপর পুরুষের কাছে যারা বিয়ে দিয়েছেন তাদের বিচার চাই এবং বাংলাদেশ পুলিশের সহযোগিতা চাই আমার স্ত্রীকে উদ্ধারের জন্য। তিনি আরো জানান, লন্ডনের ঐ প্রবাসী মুস্তাক আহমেদ আফজালের আরেকটি স্ত্রী রয়েছে এবং সন্তানও রয়েছে ২ জন। ইয়াফিস বলেন, জানা গেছে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর (বর্তমান আউকান্দি বাজার) গ্রামের আব্দুর রাজ্জাক চৌধুরীর কন্যা মোছাঃ লুৎফা আকতার। পার্শ্ববর্তী মিনহাজপুর গ্রামের নজরুল ইসলাম ইয়াফিসের সঙ্গে গত বছরের ২৪ মার্চ তার বিয়ে হয় অত্যন্ত গোপনে। এরপর তারা নোটারী পাবলিক করেছেন। এরপর গত ১২ নভেম্বর মৌলভীবাজার জেলার সদর উপজেলার কদমহাটা (সৈয়দ বাড়ী) গ্রামের সৈয়দ মকসুদ আলীর পুত্র দুই সন্তানের জনক যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মোস্তাক আহমেদ আফজালের সঙ্গে লুৎফাকে বিয়ে দেয়া হয়। জোর-জবরদস্তি করে এ বিয়ে পড়ানো হয়। জানা গেছে, লন্ডন প্রবাসী ঐ আফজাল তাবলীগ জামায়াতের সদস্য। ধর্মীয় লেবাসে তিনি কীভাবে শরীয়ত বিরোধী জোরপূর্বক বিয়ের ঘটনায় জড়িয়ে পড়েছেন তা নিয়ে প্রবাসে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লোভী ভাই-বোনের জন্যই সুন্দরী লুৎফার জীবন এখন প্রশ্নের সম্মুখীন বলে জনাব ইয়াফিস এনাকে জানান। নজরুল ইসলাম ইয়াফিসের পারিবরিক সূত্র জানায় যে, ইয়াফিসের সাথে লুৎফার বিয়ের বিষয়টি পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামীলীগের নেতারা অবগত রয়েছেন। গত বছরের ২৪ মার্চ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কটিয়াদি বাজারের কাজী অফিসে তাদের বিয়ে হয়। দুই ল পঞ্চাশ হাজার টাকা মোহরানায় বিয়ের পর স্বামী-স্ত্রী হিসেবে নব দম্পত্তি বসবাস করেন। যুক্তরাষ্ট্রে আসার পর স্ত্রীর সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখেন সেল ফোনে। কথিত বিয়ের দু’দিন আগেও স্ত্রীর সাথে দীর্ঘ কথা হয় ইয়াফিসের। ইয়াফিস অভিযোগ করেছেন যে, তার মোবাইলে ম্যাসেজ দিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে লন্ডন ও সিলেট থেকে। তিনি আরো জানান, লুৎফা আকতারের নাম পরিবর্তন করে ফাইমা নামে গত ২৪ নভেম্বর মৌলভী বাজার থেকে একটি পাসপোর্ট তৈরী করা হয়েছে। পাসপোর্ট নং-এফ০৮৩০২১৬।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV