Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ইংরেজি ডিকশনারিতে যুক্ত হচ্ছে উইকিলিকস

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: December 23, 2010 | 1:24 AM

ইউএসএনিউজ ডেস্ক: ইংরেজি ভাষার শব্দভাণ্ডারে যুক্ত হচ্ছে ‘উইকিলিকস’। এই শব্দের অর্থ দাঁড়াবে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস’র কর্মকাণ্ডকে বিবেচনা করেই। এ খবর দিয়েছে বিডি নিউজ। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য ভিত্তিক সংস্থা গ্লোবাল ল্যাংগুয়েজ মনিটর (জিএলএম) মঙ্গলবার জানিয়েছে, ওয়েবসাইট উইকিলিকস লাখ লাখ মার্কিন গোপন নথি প্রকাশের মাধ্যমে মানুষের মধ্যে এমন ধারণা তৈরি করেছে, যেন ‘উইকিলিকস’ মানেই সহজলভ্যতা, গভীরতা ও ব্যাপকতা। এই তিনটি শব্দ যেন উইকিলিকস শব্দেরই প্রতিধ্বনি। ‘উইকিলিকস’র প্রথম অংশ ‘উইকি’। শব্দটি প্রশান্ত মহাসাগরের মার্কিন দ্বীপ হাওয়াইয়ের বাসিন্দাদের ভাষা হাওয়াইয়ান থেকে নেয়া। যার অর্থ দ্রুত। বাকি অংশ ‘লিকস’ ইংরেজি ভাষার শব্দ ‘লিক’-এর বহুবচন। এর অর্থ ছিদ্র দিয়ে নির্গত পদার্থ। আক্ষরিক অর্থকে পুরোপুরি সার্থক করে উইকিলিকস সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের রাষ্ট্রকাঠামোর বিভিন্ন ছিদ্র দিয়ে নির্গত তথ্য দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV