Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র নতুন কমিটি : সভাপতি মনির, সাধারণ সম্পাদক মনাফ

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: March 6, 2017 | 9:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র নতুন কমিটি গঠিত হয়েছে। ১৯ সদস্য বিশিষ্ট নয়া কমিটির সভাপতি হাজি মনির আহমেদ এবং সাধারণ সম্পাদক আবদুল মনাফ নির্বাচিত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার নান শেক রেষ্টুরেন্টে বিপুল সংখ্যক বিশ্বনাথ প্রবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ নতুন কমিটির নাম ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার খলিলুর রহমান মাস্টার ও চমির আলী উপস্থিত ছিলেন।
কমিটির নাম ঘোষণা কালে প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ জানান, নির্বাচনে মনির-মনাফ নের্তৃত্বাধীন একটি মাত্র প্যানেল মনোনয়নপত্র দাখিল করায় এ প্যানেলটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনার খলিলুর রহমান মাস্টার জানান, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৫০ জন।
নয়া কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি হাজি মনির আহমেদ, সহ-সভাপতি সেবুল খান মাহবুব, আতাউল গনি আসাদ ও আজাদুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল মনাফ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজম আলী, কোষাধ্যক্ষ কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ আলকাস মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা জেবা চৌধুরী, প্রচার সম্পাদক মো: আবুল কালাম, দপ্তর সম্পাদক মটিন মিয়া, ক্রীড়া সম্পাদক নিজামুল মো: ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আবদুল সালাম, এবং কার্যকরী সদস্য লিটন এমজি শাহরিয়ার, তৌফিকুর রহমান ফারুক, শিহাব আহমেদ, মো: আবুল কালাম ও মো: লিয়াকত আলী।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বিদায়ী সভাপতি মখন মিয়া, নয়া কমিটির সভাপতি হাজি মনির আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল মনাফ, সহ সভাপতি সেবুল খান মাহবুব, আতাউল গনি আসাদ ও আজাদুর রহমান, সমিতির উপদেষ্টা ছালিক সিকদার, আলমাছ আলী, মোহাম্মদ এহিয়া মেন্দী, আবদুল কাদের রানা, তফিকুর রহমান ফারুক, মো: আবদুল হাই, আজাদুর রহমান, কবির উদ্দিন ফারুক প্রমুখ। বিদায়ী সাধারণ সম্পাদক লিটন এমজি শাহরিয়ার টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন। এসময় বর্তমান ও সাবেক কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিশ্বনাথ প্রবাসীদের প্রশংসা করে বলেন, আপনারা ঐক্যবদ্ধভাবে ধরে রেখেছেন এ সংগঠনকে। আপনারা সবাই বিজয়ী।
নবনির্বাচিত কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সমিতির অর্জিত সাফল্যের জন্য বিদায়ী কমিটির সব কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। সাবেক সব কর্মকর্তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বিদায়ী সভাপতি মখন মিয়া নতুন কমিটির সব কর্মকর্তাকে শুভেচ্ছা জানান।
পরে যৌথ সভায় আগামী ১৯ মার্চ রোববার বিকেলে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষে বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV