নিউইয়র্কে কাজী জহিরুল ইসলামের ভ্রমণসমগ্র দুই খন্ডের মোড়ক উন্মোচন
নিউইয়র্ক : নিউইয়র্কে এক ঘরোয়া পরিবেশে গত ৪ মার্চ শনিবার কাজী জহিরুল ইসলামের ভ্রমণসমগ্র প্রথম ও দ্বিতীয় খন্ডের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন কথাশিল্পী ফেরদৌস সাজেদীন এবং অনুবাদক আনোয়ার হোসেইন মঞ্জু। পরে যোগ দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ। বই দুটি ২০১৭-র একুশে গ্রন্থমেলায় প্রকাশ করে রূপ প্রকাশন। প্রতিটি খন্ডের কলেবর ৪০০ পৃষ্ঠা করে। প্রথম খন্ডের প্রচ্ছদ করেন শিল্পী তাজুল ইমাম, দ্বিতীয় খন্ডের প্রচ্ছদ করেন শিল্পী রাগীব আহসান। প্রতি খন্ডের মূল্য ৪৫০ টাকা, বিদেশে কুড়ি ডলার।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফেরদৌস সাজেদীন গ্রন্থদ্বয়ের লেখক সম্পর্কে বলেন, কাজী জহিরুল ইসলাম বহুলপ্রজ লেখক, তিনি দুই হাতে লিখেন। গদ্য-পদ্য দুই মাধ্যমেই তিনি সাবলীল। আমাদের সৌভাগ্য যে এমন একজন লেখক আমাদের শহরে বাস করেন। সাংবাদিক এবং অনুবাদক আনোয়ার হোসেইন মঞ্জু বলেন, ভ্রমণ আমি খুব পছন্দ করি। এতে করে লেখকের চোখ দিয়ে দেখে আসা যায় অজানা কোনো দেশ। বিচ্ছিন্নভাবে আমি এই গ্রন্থের অনেক রচনাই পড়েছি। আমার খুব ভাল লেগেছে, আশা করি আপনাদেরও ভাল লাগবে। বেলাল বেগ বলেন, কাজী জহিরুল ইসলাম মূলত কবি কিন্তু তাঁর গদ্য আমি যেটুকু পড়েছি তাতে মনে হয়েছে তিনি খুব বড় মাপের গদ্যশিল্পীও।এই শহরে আমাদের একজন বড় লেখক দরকার ছিল, আমার মনে আমরা সেই বড় লেখক পেয়ে গেছি। অন্যানের মধ্যে আলোচনা করেন কালচারাল এক্টিভিস্ট মিনহাজ শাম্মু, বাচিক শিল্পী গোপন সাহা এবং বাচিক শিল্পী নজরুল কবীর। ন জ রুল কবীর কাজী জহিরুল ইসলামের কবিতা সমগ্র থেকে “মল্লিকা দি মানুষ গোনে” কবিতাটি আবৃত্তি করে শোনান। লেখক কাজী জহিরুল ইসলাম সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের চারপাশে অনেক গুণী মানুষ আছেন। আসুন আমরা আমাদের আশে-পাশের গুণী মানুষদের সম্মান করি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শামীম আল আমিন।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং