Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইর্য়কের আলবেনীতে বাংলাদেশী আমেরিকান লবি ডে ১৪ মার্চ

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: March 8, 2017 | 1:52 PM

নিউইর্য়ক: বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ ইনক’র (বিএএজি) আয়োজনে ৬ষ্ঠ বারের মতো নিউইর্য়কের রাজধানী আলবেনীতে (ক্যাপিটাল হিল) বাংলাদেশী আমেরিকান লবি ডে’র কর্মসূচী নেয়া হয়েছে। আগামী ১৪ মার্চ মঙ্গলবার লবি ডে’র দিন নির্ধারণ করা হয়েছে। ঐ দিন সকালে প্রায় শতাধিক লোকের প্রতিনিধি দল নিউইর্য়ক থেকে আলবেনীর উদ্দেশ্যে যাবে বলে জানান এডভোকেসী গ্রুপের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কামাল ভূইঁয়া। তিনি বলেন, প্রতিবারের মতো এবারের লবি‘ডে-তে সিনেটর ও আ্যাম্বেলীম্যানের সাথে শিক্ষা প্রতিষ্ঠানে হালাল খাবার সরবরাহ, হেইট ত্রুাইম, মুসলমানদের অধিকারসহ বিভিন্ন বিষয়ে লবিং করা হবে। লবি ডে’র প্রতিনিধি দলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ অংশ নেবেন। প্রতিনিধি দলটি ক্যাপিটাল হিলে পৌঁছার পর কয়েকটি দলে বিভক্ত হয়ে সিনেটর, অ্যাসেম্বলীওম্যানদের সাথে সাক্ষাত করে কমিউনিটির দাবী-দাওয়া তুলে ধরবেন। তিনি বলেন, বিগত বছরের লবি ডে’র অভিজ্ঞতার আলোকে চলতি বছরের লবি ডে সফল করার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন। সিনেটর ও অ্যাসেম্বলীম্যানদের সাক্ষাৎ পাওয়া একটু কঠিন হলেও লবি ডে’র বিগত দিনের সফল কার্যত্রুমের ফলে এখন তাদের এপয়েন্টমেন্ট পাওয়া অনেক সহজ।

তিনি বলেন, লবি ডে‘র মাধ্যমে ক্যাপিটাল হিলে বাংলাদেশীদের নাম উচ্চারিত হচ্ছে। এটা সত্যিই আনন্দের। তিনি আরো বলেন, লবি ডে’র সফল করতে সংগঠনের উপদেষ্টামন্ডলী ও কার্যকরী কমিটির সদস্য সকলেই খুবই আন্তরিক। গত বছরের ন্যায় এবারও প্রতিনিধি দলে নতুন প্রজন্মকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান কামাল ভূইঁয়া। কমিউনিটির বিভিন্ন দাবী-দাওয়া আদায়ে বিএএজি আয়োজনে ‘বাংলাদেশী আমেরিকান লবি’ডে একটি অব্যাহত প্রক্রিয়া। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এর মাধ্যমে বাংলাদেশী-আমেরিকানরা ক্যাপিটাল হিল থেকে একদিন প্রত্যাশিত ফল পাবে। লবি ডে অনুষ্ঠান বাস্তবায়নে মিডিয়াসহ কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

জেনারেল সেত্রেুটারী জয়নাল আবদীন বলেন, এ পর্যন্ত সিনেটর ও অ্যাসেম্বলীম্যান অনেকের এপয়েন্টমেন্ট পাওয়া গেছে। আমাদের টাগের্ট অর্ধশত। আশা করি এবার আমরা পঞ্চাশ জনের সাথে বিভিন্ন দাবী নিয়ে কথা বলতে পারবো। তিনি বলেন, অনেকে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে দাবী দাওয়া নিয়ে লবি করে আসছে কিন্তু নিউইর্য়ক ষ্টেট ও সিটির একমাত্র লবি প্রতিষ্ঠান ‘বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ ইনক (বিএএজি)। তিনি বলেন, ১৪ মার্চ সকাল ৬:৪৫ মিনিটে প্রতিনিধিদের নিয়ে নিউইর্য়ক থেকে আলবেনীর উদ্দেশ্য দু’টো বাস জ্যাকসন হাইটস ও জ্যামাইকা থেকে ছেড়ে যাবে। এতে সকালের নাস্তা, দুপুরের খাবার পরিবেশন করা হবে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে এনটিভি, টাইম টিভি, টিবিএন২৪, আইটিভি ও ইবাদাহ মিডিয়া। অনুষ্ঠান তত্বাবধানে থাকবে জুয়েল এম ভূইয়াঁ, সাইয়্যেদ কবির, শাহানা মাসুম, এডভোকেট রুবাইয়া রহমান, মেহের নিগার, দিলরুবা চৌধুরী, সাবুল উদ্দিন, সেলিনা আক্তার, আদিল মোহাম্মদ, ইঞ্জিনিয়ার মো: রহিম, সাইয়্যেদ ফখরুল ইসলাম, আব্দুস সাত্তার, ড. জাহাঙ্গীর কবির, বারী খান। উপদেষ্টামন্ডলীর সদস্য ড: এম বিল্লাহ, ইঞ্জিনিয়ার মহিবুল ইসলাম, আফতাব মান্নান, মাহতাব উদ্দিন আহমেদ, ফামার্সিষ্ট লুৎফল চৌধুরী, সিপিএ আরমান চৌধুরীসহ আরো অনেকে। অনুষ্ঠানকে সফল করতে কমিউনিটির সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV