Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

আজ শুভ বড়দিন

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: December 25, 2010 | 12:36 AM

 

ইউএসএনিউজ ডেস্ক: আজ ২৫শে ডিসেম্বর, শুভ বড়দিন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। খ্রিষ্টধর্মের অনুসারীরা বিশ্বাস করেন, ২ হাজার ১০ বছর আগে এই দিনে খ্রিষ্ট ধর্মের প্রবর্তক প্রভু যিশুখ্রিষ্ট পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন।জেরুজালেমের পবিত্র বেথেলহেম নগরীতে কুমারী মাতা মেরির গর্ভে যিশু জন্মগ্রহণ করেন। মানব শান্তি ও মানব কল্যাণই এই দিনের মূল কথা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায় আজ যিশুখ্রিষ্টের মহা-জন্মোৎসব পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। হাসি-খুশি, আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হবে। বড়দিন উপলক্ষে প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশবাসীর প্রতি বড়দিনের শুভেচ্ছা জানান এবং দেশের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বাংলাদেশের আর্চবিশপ পৌলিনুস কস্তা কাকরাইল সেন্ট মেরিস ক্যাথেড্রালে গতকাল সকালে মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে বড়দিনের কেক কাটেন এবং মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান। পৌলিনুস কস্তা বলেন, বড়দিন আনন্দের, মিলনের। যিশুখ্রিষ্ট শুধু খ্রিষ্টানদের জন্য এ পৃথিবীতে আসেননি। তিনি এসেছেন বিশ্ববাসীর জন্য। গোটা সৃষ্টির জন্য। তাই বড়দিন শুধু খ্রিষ্টানদের উৎসব নয়। এ উৎসব সর্বজনীন, সবার। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সহনশীল, অতিথিপরায়ণ। ঈদ-পূজা-বড়দিনে তারা সবাই একসঙ্গে আনন্দ করে। উৎসবে মেতে ওঠে। শুভ বড়দিন উপলক্ষে কাকরাইলে অবস্থিত আর্চবিশপ হাউজকে নানা রঙে সাজানো হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে গির্জায় আলোকসজ্জা করা হয়েছে। বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাতীয় পার্টি, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ, জাতীয় জনতা পার্টি, মওলানা মতীন স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন পৃথক বাণী দিয়েছে। বাণীতে এসব সংগঠনের নেতৃবৃন্দ খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV